দেশের বাজারে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। সোমবার (১৪ জুলাই) নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।নতুন দাম অনুযায়ী- দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারে ৯৩ টাকা ৫৭ পয়সা থেকে বাড়িয়ে ৯৮ টাকা ২ পয়সা করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার ০.৬০৬৬ ডলার থেকে বাড়িয়ে ০.৬৪০১ ডলার নির্ধারণ করা হয়েছে।নতুন দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিইআরসি।বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন ২০০৩ অনুযায়ী, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গত ২০ জানুয়ারি এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (পিওসিএল) গত ১৮ ফেব্রুয়ারি জেট এ-১ (এভিয়েশন ফুয়েল) বিপণনে তাদের বিপণন চার্জ পুনর্নির্ধারণের প্রস্তাব কমিশনে জমা দিয়েছে। এই প্রস্তাব দেশি ও বিদেশি এয়ারলাইন্সগুলোর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ডিউটি ফ্রি (শুল্ক ও মূসকমুক্ত) এবং অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ জেট এ-১ এর মূল্যহার নির্ধারণের উদ্দেশ্যে দেয়া হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাম ছাড়া ভিত্তিপ্রস্তর, প্রশংসায় ভাসছেন প্রধান উপদেষ্টা
নাম ছাড়া ভিত্তিপ্রস্তর, প্রশংসায় ভাসছেন প্রধান উপদেষ্টা

চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর রেলসহ সড়ক সেতু নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। Read more

বিশ্বকাপের মঞ্চে উজবেকিস্তান, আরও যারা টিকিট পেল
বিশ্বকাপের মঞ্চে উজবেকিস্তান, আরও যারা টিকিট পেল

আগামী ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলে প্রথমবারের মতো খেলার সুযোগ করে নিয়েছে উজবেকিস্তান ও জর্ডান। একই রাতে বিশ্বকাপের মঞ্চে জায়গা নিশ্চিত Read more

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম সিদরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত হয়েছেন।বুধবার (০৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে এ দুর্ঘটনা Read more

বেপরোয়া মোটরসাইকেল আরোহীর ধাওয়ায় প্রাণ গেল চিকিৎসকের
বেপরোয়া মোটরসাইকেল আরোহীর ধাওয়ায় প্রাণ গেল চিকিৎসকের

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া ও উচ্ছৃঙ্খল মোটরবাইক আরোহীদের ধাওয়ার মুখে হৃদরোগে আক্রান্ত হয়ে এক চিকিৎসক মারা গেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) লাকসামের Read more

কেরানীগঞ্জে বিস্ফোরণে ভবনের শিশুসহ আহত ৩
কেরানীগঞ্জে বিস্ফোরণে ভবনের  শিশুসহ আহত ৩

কেরানীগঞ্জে  বিস্ফোরণে পাঁচতলা ভবনের নিচতলার বাসিন্দা শিশুসহ তিনজন আহত হয়েছে বলে জানিয়েছেন কেরানীগঞ্জ দক্ষিণ থানার এস আই তুষার। আহতরা হলো Read more

ডাব খেয়ে গাছের চূড়ায় যুবকের ঘুম, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
ডাব খেয়ে গাছের চূড়ায় যুবকের ঘুম, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

ডাব পাড়তে উঁচু নারিকেল গাছে ওঠেন শাহেন শাহ আলী (৩৫)। এরপর একটি ডাবের পানি পান করে গাছের চূড়ায় ঘুমিয়ে পড়েন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন