পর্দা নেমেছে নতুন ফরম্যাটে আয়োজিত ক্লাব বিশ্বকাপের। যেখানে পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। রোববার (১৩ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্যারিসিয়ানদের গুণে গুণে ৩ গোল দিয়েছে ব্লুজরা। ফাইনালের পর ক্লাব বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা। যেখানে দুই ফাইনালিস্ট চেলসি ও পিএসজির খেলোয়াড়রাই সুযোগ পেয়েছে বেশি।চ্যাম্পিয়ন চেলসি দল থেকে সর্বোচ্চ ৪ জন এবং রানার্সআপ পিএসজি থেকে জায়গা পেয়েছেন ৩ জন। দু’দলের পারফরম্যান্সই ছিল গোটা টুর্নামেন্টজুড়ে চোখে পড়ার মতো। বিশেষ করে চেলসির মিডফিল্ডার কোল পালমার ও পিএসজির ভিতিনহা পুরো টুর্নামেন্টে ছিলেন আলোচনার কেন্দ্রে।চেলসি ও পিএসজির বাইরে এই একাদশে জায়গা করে নিয়েছেন ফ্লুমিনেন্স, আল হিলাল ও রিয়াল মাদ্রিদের একাধিক খেলোয়াড়। বিশেষভাবে প্রশংসিত হয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের তরুণ ফরোয়ার্ড হারকিউলিস। সেমিফাইনালে ওঠার পথে নকআউটে বদলি হিসেবে নেমে গোল করেন দু’বার। রক্ষণে দৃঢ়তা দেখিয়ে জায়গা পেয়েছেন ফ্লুমিনেন্সের অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা।গোলরক্ষক হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন সৌদি আরবের ক্লাব আল হিলালের ইয়াসিন বুনো। টুর্নামেন্টে দুর্দান্ত সেভ করে নিজের দলকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছে দেন এই মরক্কান গোলকিপার।ক্লাব বিশ্বকাপের সেরা একাদশ: ইয়াসিন বুনো (গোলরক্ষক, আল হিলাল), মার্কিনিয়োস (পিএসজি), থিয়াগো সিলভা (ফ্লুমিনেন্স), আশরাফ হাকিমি (পিএসজি), মার্ক কুকুরেলা (চেলসি), এনজো ফার্নান্দেজ (চেলসি), ভিতিনহা (পিএসজি), পেদ্রো নেতো (চেলসি), কোল পালমার (চেলসি), হারকিউলিস (ফ্লুমিনেন্স), এরিক গার্সিয়া (রিয়াল মাদ্রিদ)।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মহাখালী হাসপাতালে হিটস্ট্রোক সেন্টার চালু
মহাখালী হাসপাতালে হিটস্ট্রোক সেন্টার চালু

চলমান তাপপ্রবাহের ঝুঁকি মোকাবিলায় হিট স্ট্রোকে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ডিএনসিসি ডেডিকেটেড কোভিড মহাখালী হাসপাতালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে Read more

মুন্সিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই
মুন্সিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭ থেকে ৮টি দোকান আংশিক ও সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮০ Read more

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে দীপু মনি
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে দীপু মনি

গাজীপুর কাশিমপুর মহিলা কারাগারে বন্দি সাবেক শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে চিকিৎসার Read more

পাবনায় ভিক্ষার জন্য শিশুর ওপর অমানবিক নির্যাতন
পাবনায় ভিক্ষার জন্য শিশুর ওপর অমানবিক নির্যাতন

ছয় মাস আগে অপহরণ করা হয় ছয় বছরের শিশু সোয়াইব হোসেনকে। এরপর তার উপর চালানো হয় অমানবিক নির্যাতন। সারা শরীরে Read more

ভারতে বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ৪৪৮ জন আটক
ভারতে বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ৪৪৮ জন আটক

ভারতের ওড়িশা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে অন্তত ৪৪৮ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে শুরু হওয়া অভিযানে আটককৃতদের Read more

জাইকা প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
জাইকা প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো।বৃহস্পতিবার টোকিও’র ইম্পেরিয়াল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন