জামালপুরের বকশীগঞ্জে ব্যাটারি চালিত অটোভ্যানে করে যাওয়ার পথে ইঞ্জিন চালিত ভটভটির সঙ্গে সংঘর্ষে সাহারা ভানু (৬২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।সোমবার (১৪ জুলাই) বিকালে পৌরসভা এলাকায় টিকরকান্দী বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাহারা ভানু বকশীগঞ্জ উপজেলার নতুন টুপকারচর এলাকার হযরত আলীর স্ত্রী।জানা যায়, সোমবার বিকালে সাহারা ভানু ব্যাটারিচালিত অটোভ্যানে করে বকশীগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শ্রীবরদী তার মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। যাওয়ার পথে টিকরকান্দী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিন চালিত ভটভটির সঙ্গে অটোভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষে সাহারা ভানু গুরুতর আহত হলে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। জামালপুর নেওয়ার পথেই তার মৃত্যু হয়।বকশীগঞ্জ হাইওয়ে থানার (ওসি) ইসতিয়াক আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নেই’
‘ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নেই’

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত রাজি না হলে বাংলাদেশের তেমন কিছু করার নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র Read more

জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের জানাজা সম্পন্ন
জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের জানাজা সম্পন্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে মারা যাওয়া শিক্ষক জান্নাতুল ফেরদৌসের Read more

চুয়াডাঙ্গার দর্শনায় ট্রেন স্টপেজের দাবিতে ট্রেন থামিয়ে অবরোধ
চুয়াডাঙ্গার দর্শনায় ট্রেন স্টপেজের দাবিতে ট্রেন থামিয়ে অবরোধ

চুয়াডাঙ্গার দর্শনা রেল স্টেশনে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ও খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা।মঙ্গলবার (২৪ জুন) Read more

পানি নিতে গিয়ে ইসরায়েলি হামলায় শিশুসহ ৭০০ ফিলিস্তিনি নিহত
পানি নিতে গিয়ে ইসরায়েলি হামলায় শিশুসহ ৭০০ ফিলিস্তিনি নিহত

গাজায় পানি নেওয়ার জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলায় শিশুসহ ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির Read more

লেবাননে ১০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
লেবাননে ১০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

লেবাননে প্রায় ১০ কোটি ডলারের সামরিক বিমান রক্ষণাবেক্ষণ ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।শুক্রবার (১১ জুলাই) Read more

মির্জাপুরে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনে গৃহবধুর মৃত্যু
মির্জাপুরে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনে গৃহবধুর মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনে মিতু সরকার (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন