ইতালিয়ান ক্লাব এসি মিলানে যোগ দিলেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি মিডফিল্ডার লুকা মদ্রিচ। দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে শেষমেশ আনুষ্ঠানিক ঘোষণা এসেছে সোমবার। ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় এসি মিলানের নতুন জার্সিতে দেখা যায় মদ্রিচকে। সেখানে তিনি বলেন, ‘এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। সামনে অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কথা বলার জন্য আমরা অনেক সময় পাব।’এর আগে ক্লাব বিশ্বকাপের পরই মদ্রিচের রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা আসে। টুর্নামেন্টের সেমি-ফাইনালে পিএসজির কাছে ৪-০ ব্যবধানে হারে রিয়াল। আর সেখানেই শেষ হয় ইউরোপের অন্যতম সফল ক্লাবটিতে মদ্রিচের ১৩ বছরের গৌরবময় অধ্যায়।রিয়ালের হয়ে এই সময়ে তিনি জিতেছেন ৬টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি লা লিগা, ৫টি ক্লাব বিশ্বকাপসহ মোট ২৮টি ট্রফি।সম্প্রতি এসি মিলানের স্পোর্টিং ডিরেক্টর ইগলি তারে জানিয়েছিলেন, মদ্রিচ মৌখিকভাবে তাদের সঙ্গে চুক্তিতে রাজি হয়েছেন। সেই ঘোষণার পর থেকেই অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিকতার।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজস্থানে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ৮ গুরুতর রোগী নিহত
রাজস্থানে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ৮ গুরুতর রোগী নিহত

ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে রাষ্ট্রীয় পরিচালিত সোয়াই মান সিং (এসএমএস) হাসপাতালের ট্রমা সেন্টারে থাকা আইসিইউতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে Read more

৮ জেলার হাওরের প্রস্তাবিত প্রকল্প স্থগিত
৮ জেলার হাওরের প্রস্তাবিত প্রকল্প স্থগিত

কিশোরগঞ্জসহ দেশের ৮ জেলার হাওর অঞ্চলে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত একটি প্রকল্প স্থগিত করা হয়েছে। জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন শীর্ষক এ Read more

চাঁদপুরে গণশিক্ষা প্রকল্পের শিক্ষক কর্মচারীদের পাঁচ দফা দাবিতে মানববন্ধন
চাঁদপুরে গণশিক্ষা প্রকল্পের শিক্ষক কর্মচারীদের পাঁচ দফা দাবিতে মানববন্ধন

চাঁদপুরে গণশিক্ষা প্রকল্পের শিক্ষক কর্মচারীদের ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মসজিদ ভিত্তিক Read more

ডিসকর্ডে ভোট দিয়ে নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত!
ডিসকর্ডে ভোট দিয়ে নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত!

নেপালে কেপি শর্মা অলির সরকার পতনের পর দেশটির গেমারদের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘ডিসকর্ডে’ ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা Read more

অসময়ে তরমুজের বাম্পার ফলনে খুশি কৃষক, আগ্রহী হচ্ছে নতুন চাষীরা
অসময়ে তরমুজের বাম্পার ফলনে খুশি কৃষক, আগ্রহী হচ্ছে নতুন চাষীরা

গাছের সবুজ পাতার ফাঁকে দুলছে অসংখ্য তরমুজ। এর সঙ্গে যেনো সফলতার আনন্দ মিশে আছে কৃষকের মনে। অসময়ে তরমুজের ভালো ফলনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন