নদীমাতৃক বাংলায় সময়ের বিবর্তনে আর কালের পথ পরিক্রমায় নৌকা বাইচের সংস্কৃতি হারিয়ে যাওয়ার উপক্রম। তাই হাজার বছরের গ্রাম-বাংলার প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৩১ আগস্ট) উপজেলার বুড়াইচ ইউনিয়নের পানিপাড়া গ্রামে দিগন্ত বিস্তৃত বিলে বিকাল থেকে শুরু হয়ে এ নৌকা বাইচ চলে সন্ধ্যা পর্যন্ত। স্থানীয় যুবসমাজের আয়োজনে প্রতিযোগিতায় ছোট-বড় ছয়টি নৌকা অংশ নেয়। বাইচ শেষে এক অনুষ্ঠানের মাধ্যমে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।বাংলা ও বাঙালির চিরায়ত সংস্কৃতির প্রাচীনতম এ উৎসব উপভোগ করতে শিশু-কিশোর, নারী-পুরুষ, বৃদ্ধ নির্বিশেষে সকলেই মেতে ওঠে আনন্দে-উল্লাসে। দুপুর থেকেই গোটা এলাকা জুড়ে হাজারো মানুষের ঢল নামে। বাইচ দেখতে উৎসুক মানুষের সমাগমের মধ্য দিয়ে সৃষ্টি হয় এক উৎসব মুখর পরিবেশ।নৌকা বাইচ অনুষ্ঠানে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নিয়ামত হোসেন পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস।এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির ও সাবেক অপর যুগ্ম আহবায়ক আহম্মেদ সিকদার।এ বিষয়ে আয়োজক কমিটিরা জানান, ‘নদীমাতৃক বাংলায় সময়ের বিবর্তনে আর কালের পথ পরিক্রমায় নৌকা বাইচের সংস্কৃতি হারিয়ে যাওয়ার উপক্রম। তাই হাজার বছরের গ্রাম-বাংলার প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত ইমতিয়াজের লাশ ১৭ মাস পর উত্তোলন
৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত ইমতিয়াজের লাশ ১৭ মাস পর উত্তোলন

নোয়াখালীর চাটখিলে ২০২৪ সালের ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে ৬ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ইমতিয়াজ হোসেন (২২) নামে এক তরুণের Read more

২৯ মার্চ: নামাজের সময়সূচি
২৯ মার্চ: নামাজের সময়সূচি

আজ রবিবার, ২৯ মার্চ ২০২৬ ইংরেজি, ১৫ চৈত্র ১৪৩২ বাংলা, ৯ শাওয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

বাংলাদেশি নারীদের বিয়ে নিয়ে চীনা নাগরিকদের সতর্ক করল দূতাবাস
বাংলাদেশি নারীদের বিয়ে নিয়ে চীনা নাগরিকদের সতর্ক করল দূতাবাস

বাংলাদেশি নারীদের বিয়ে নিয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে ঢাকার চীনা দূতাবাস। রোববার রাতে দূতাবাসের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি Read more

তারুণ্যের শক্তিকে উদযাপন করছি: প্রধান উপদেষ্টা
তারুণ্যের শক্তিকে উদযাপন করছি: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, 'যুবসমাজের প্রত্যেক সদস্যকে আহ্বান জানাই, তোমাদের মেধা, শক্তি এবং সৃজনশীলতা দিয়ে সমাজের ও দেশের Read more

দেশের স্বার্থে আপসহীন জামায়াত, করিডোর-বন্দর ইস্যুতে স্পষ্ট ‘না’
দেশের স্বার্থে আপসহীন জামায়াত, করিডোর-বন্দর ইস্যুতে স্পষ্ট ‘না’

'দেশের স্বার্থ যেখানে বিঘ্নিত হবে, সেখানে কোনো আপস নয়' বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন