কক্সবাজারের চকরিয়া শ্মশান থেকে সুমন বড়ুয়া (২৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ জুলাই) রাত ১১ টার দিকে চকরিয়া উপজেলার মানিকপুর-সুরাজপুর ইউনিয়নের বড়ুয়া পাড়ার শ্মশান থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে পেশায় রাজমিস্ত্রী সহকারী ছিলেন।সুমন মানিকপুর-সুরাজপুর ইউনিয়নের দক্ষিণ বাজার বড়ুয়া পাড়ার সচিন্দ্র বড়ুয়ার ছেলে। এদিকে, জিজ্ঞাসাবাদের জন্য অপর রাজমিস্ত্রী মোস্তাহেরকে থানায় আনা হয়েছে।নিহত সুমন বড়ুয়ার মা আরতি বালা জানান, সকালে বাড়ির অদূরে স্থানীয় একটি শ্মশানের নির্মাণ কাজে যায়। আমার ছেলে দুপুর খাবার খেতে বাড়িতে আসেনি। হেড় মিস্ত্রী পায়ে আঘাতের কারণে সকাল ১০টার দিকে বাড়ি চলে যায়। পরে সুমন একা কাজ করছিল। রাতে ঘরে না ফেরায় তার মোবাইলে ফোন দিলে রিসিভ করেনি।রাত সাড়ে ১০টার দিকে শ্মশানে তার উপুড় হয়ে থাকা লাশ স্থানীয় লোকজন দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।চকরিয়া থানার এসআই আবদুল মান্নান লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন। তিনি জানান, লাশের মুখের ডান পাশে তেথলানো দাগ রয়েছে। জিব্বা কামড়ানো অবস্থায় ছিল। অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৬
নড়াইলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৬

নড়াইলের কালিয়া উপজেলায় সেনাবাহিনীর টহল দলের অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের নড়াগাতি Read more

আজ ১৯ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৯ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

৪ মাস পর বেনাপোল স্থলবন্দর দিয়েও চাল আমদানি শুরু
৪ মাস পর বেনাপোল স্থলবন্দর দিয়েও চাল আমদানি শুরু

দেশের বাজারে চালের দাম বৃদ্ধি রোধ করতে এবং দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানির অনুমতি দেওয়ায় ৪ মাস বন্ধ থাকার পর আবারও Read more

বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ
বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ

হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (২২ মে) সকালে সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে এ তথ্য Read more

রংপুর রিজিয়নে সাড়ে ৭ কোটি টাকার পণ্য ও গুলিসহ ৬টি পিস্তল উদ্ধার
রংপুর রিজিয়নে সাড়ে ৭ কোটি টাকার পণ্য ও গুলিসহ ৬টি পিস্তল উদ্ধার

গত ডিসেম্বর মাসে রংপুর রিজিয়নে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের মাদকসহ বিভিন্ন চোরাকারবারী পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ Read more

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নওগাঁ জেলা ডিবির ওসি নিহত
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নওগাঁ জেলা ডিবির ওসি নিহত

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান হাসান নামের এক ডিবি পুলিশের অফিসার নিহত হয়েছেন। শুক্রবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন