ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার পূর্বাঞ্চলের মহেশ রোডে অবস্থিত বিদ্যাকুট মাদ্রাসার পাশের একটি আরসিসি ব্রিজ ভেঙে পড়েছে। ফলে ওই এলাকার হাজারো মানুষের চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে।জানা যায়, গত ১৫ জুন (শনিবার) একটি মালবাহী লড়ি (ট্রাক) ব্রিজটি পারাপার হতে গেলে ব্রিজটির একাংশ ভেঙে নিচে পড়ে যায়। দীর্ঘদিন সংস্কারবিহীন অবস্থায় থাকায় ব্রিজটি ছিল ঝুঁকিপূর্ণ। ভারী যানবাহন চলাচলের কারণে অবশেষে সেটি মাঝ দিক দিয়ে ভেঙে পড়ে। এতে করে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।স্থানীয় বাসিন্দারা জানান, এই ব্রিজটি নবীনগর ও নবীনগর পূর্বাঞ্চলের ৬টি ইউনিয়নসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষজনের জেলা শহরে যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী যাতায়াত ও জরুরি চিকিৎসাসেবা গ্রহণেও ব্রিজটির গুরুত্ব অপরিসীম। এখন বিকল্প কোনো রাস্তা না থাকায় সাধারণ মানুষকে ঘুরে অনেক দূর দিয়ে চলাচল করতে হচ্ছে এবং জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।স্থানীয় এক দোকানদার জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিতে ছিল, অনেকবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো কার্যকর পদক্ষেপ পাওয়া যায়নি। আজ সেটারই ফল ভোগ করতে হচ্ছে; অতি দ্রুত জরুরি মেরামত করা দরকার।স্থানীয় পথচারী আব্দুল আহাদ বলেন, ‘প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুল-কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে বাজারে যাওয়া মানুষজন চলাচল করে। এখন ব্রিজ ভেঙে পড়ায় আমরা ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে। ঘুরে যেতে হয় কয়েক কিলোমিটার দূর দিয়ে। এটা আমাদের জন্য খুব কষ্টদায়ক।’সিএনজি চালক মো. সোহেল মিয়া জানান, ‘এই ব্রিজ দিয়ে অনেক ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে, না হলে আমাদের এখন অনেক ঘুরে বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে। এতে সময় যেমন বেশি লাগছে, তেমনি বেশি ভাড়া দিয়েও যাত্রীরা কষ্ট পাচ্ছে। বড় গাড়ি যাতায়াত করতে পারছে না।’এ বিষয়ে দ্রুত ব্রিজটি পুনর্নির্মাণ ও সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা আশাবাদ ব্যক্ত করেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে, যাতে সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরে আসে।নবীনগর উপজেলার এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব হোসেন বলেন, ‘খবর পেয়ে পরিদর্শনে গিয়েছি। অতি দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
দেশের ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ

দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। চার জেলা হলো- চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর ও ফেনী।বুধবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় Read more

অসৎ পথের অর্থে হজ কবুল হবে না: ধর্ম উপদেষ্টা
অসৎ পথের অর্থে হজ কবুল হবে না: ধর্ম উপদেষ্টা

অসৎ পথে উপার্জিত অর্থে হজ কবুল হবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।বুধবার (৯ এপ্রিল) Read more

জুন উইন্ডোতে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে কখন?
জুন উইন্ডোতে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে কখন?

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ২০২৪-২৫ মৌসুম পুরোপুরি শেষ। তবে ক্লাব ফুটবলের মৌসুম শেষ হলেও ব্যস্ততা কাটছে না ফুটবলারদের। জুন ইউন্ডোতে নিজ Read more

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও চোরাই মাল জব্দ
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও চোরাই মাল জব্দ

পিরোজপুর ও মোংলায় পৃথক অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ এবং চোরাইকৃত মালামালসহ বোট জব্দ করেছে কোস্ট গার্ড। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে Read more

বরিশালে তিন দিনেও খোঁজ মিলেনি মাদ্রাসা শিক্ষার্থীর
বরিশালে তিন দিনেও খোঁজ মিলেনি মাদ্রাসা শিক্ষার্থীর

ফজর নামাজের পরে সবার চোখ এড়িয়ে মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়া তিন শিশু শিক্ষার্থীর মধ্যে দুজনকে খুজে পেলেও জাহিদ মোল্লার খোঁজ Read more

অস্ত্র কেনাবেচায় বিকাশ লেনদেন, র‌্যাবের জালে তিন কারবারি
অস্ত্র কেনাবেচায় বিকাশ লেনদেন, র‌্যাবের জালে তিন কারবারি

পর্যটনকেন্দ্রিক শহর কক্সবাজারের আড়ালে গড়ে উঠছে অস্ত্র কারবারিদের গোপন নেটওয়ার্ক। মাদক, মানবপাচার ও ছিনতাইয়ের পাশাপাশি এখন এ অঞ্চলে সক্রিয় হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন