গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ব্রিজের নিচ থেকে আজ সোমবার সকালে এক বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা ব্রিজের নিচে লাশটি পড়ে থাকতে দেখে কালিয়াকৈর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।নিহত নারী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের গাপতলী এলাকার মৃত সানাউল্লাহর স্ত্রী পরিবানু (৭৫)।পারিবারিক সূত্রে জানা যায়, পরিবানু দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। নিহতের নাতি সুজন আহমেদ জানান, গত ১৬ ডিসেম্বর তার দাদি বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে তাকে খোঁজার চেষ্টা করা হচ্ছিল।পুলিশ জানায়, লাশের শরীরে আঘাতের কোনো সুস্পষ্ট চিহ্ন রয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।শনিবার (১৮ Read more

Spielauswahl mit System: So finden Sie passende Casino-Spiele
Spielauswahl mit System: So finden Sie passende Casino-Spiele

Ein überzeugender Casinoabend beginnt nicht zwangsläufig mit dem höchsten Einsatz oder dem bekanntesten Titel. Häufig entscheidet eine einfache Frage: Welche Read more

মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালে দুদকের অভিযান
মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালে দুদকের অভিযান

মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালের বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রবিবার (০১ মে) সকালে দুর্নীতি দমন কমিশন Read more

মৌসুমের শুরুতেই জেলেদের জালে ধরা পড়ছে আশানুরূপ ইলিশ
মৌসুমের শুরুতেই জেলেদের জালে ধরা পড়ছে আশানুরূপ ইলিশ

মৌসুমের শুরুতেই সমুদ্রগামী জেলেদের জালে ধরা পড়ছে আশানুরূপ ইলিশসহ নানা প্রজাতির মাছ। টানা ৫৮ দিনের আবরোধ শেষে জেলেদের জালে মাছের Read more

পাকিস্তানের ম্যাচসহ আজকের খেলা (২ সেপ্টেম্বর)
পাকিস্তানের ম্যাচসহ আজকের খেলা (২ সেপ্টেম্বর)

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের লড়াইয়ে আজ আবারও মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান। এছাড়া ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ শুরু আজ। টেনিসে আছে Read more

ছাগলদের কমেন্টের আর রিপ্লাই দেবো না: স্বস্তিকা
ছাগলদের কমেন্টের আর রিপ্লাই দেবো না: স্বস্তিকা

ওপার বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি সবসময়ই নিজেকে রেখেছেন আলোচনা ও জনপ্রিয়তার কেন্দ্রে। ব্যক্তিগত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন