জুলাই আন্দোলনে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে বরিশালে প্রোগ্রামের ছবি তুলতে গিয়ে পুলিশের লাঠিচার্জে আহত সাংবাদিক শামীম আহমেদ দীর্ঘ দিন অসুস্থ অবস্থায় বিছানায় ছিলেন। শামীম চিকিৎসার মাধ্যমে একটু সুস্থ হলেও এখনও তিনি শারীরিক ও মানসিক যন্ত্রণার এক পর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় রয়েছেন।তবে এখনও শামীমের চোখে-মুখে দেখা যাচ্ছে ভয়াল আতঙ্কের ছাপ। কাটাচ্ছেন দুর্বিষহ দিন। এ অবস্থায় তার উন্নত চিকিৎসার দাবি পরিবারের।সাংবাদিক শামীম শারীরিক ও মানসিক যন্ত্রণার এক পর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হন। এখনও তাঁর চোখে-মুখে রয়েছে ভয়াল আতঙ্কের ছাপ। কাটাচ্ছেন দুর্বিষহ দিন। এ অবস্থায় তার উন্নত চিকিৎসার দাবি পরিবারের। গত বছর ৩১ জুলাই বরিশাল নগরী ছিল আন্দোলনে উত্তাল। আন্দোলনে রাজপথ ছিলো উত্তাল।সেদিন ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জের ছবি তুলতে গিয়ে পুলিশের হামলায় আহত হন বেশ কয়েকজন সাংবাদিক। তাদের মধ্যে দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক শামীম আহমেদ একজন।সেদিন শামীমের শরীর ও মাথায় লাঠি দিয়ে আঘাত করে পুলিশ উর্ধ্বতন এক কর্মকর্তা। যে ভিডিও এবং ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরেও এখনও রয়েছে গুগলে।সেই ঘটনার পর আর আজও তিনি সোজা হয়ে দাঁড়াতে পারেননি। এরপরে কয়েকবার হৃদরোগে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে দিন কাটাচ্ছেন সাংবাদিক শামীম। জুলাই আন্দোলনে আহত সাংবাদিক শামীম আহমেদ বলেন, ‘আমি সঠিক চিকিৎসাটাও করাতে পারি নাই। আর ওই মাইরের টেনশন আমার মাথায় এমন প্রভাব বিস্তার করে, যে কারণে এরপর আমি নিউরোলজি রোগে আক্রান্ত হয়ে পড়ি।’ তাকে নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে।বাবার এমন অসুস্থতার পর চিকিৎসা ও অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় তার পরিবার। আহত সাংবাদিকের মেয়ে সাহারা আহমেদ বলেন, ‘আমাদের আব্বু ছাড়া আমাদের আর রোজগার করার কেউ নাই। তার অফিসের কর্মকর্তারা তার বেতন কতদিন বহন করবেন তা আমরা জানি না। এখন সরকারের সাহায্য সহযোগিতা ছাড়া আমাদের চলার উপায় নাই।’ প্রবীণ এই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা জানান সাংবাদিক নেতারা। তারা জুলাই আন্দোলনে আহত সাংবাদিকের আর্থিক সহায়তার দাবি জানান।বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু বলেন, ‘শামীম আজকে খুবই অসহায় অবস্থায় আছে। তিনি যাতে বর্তমানে বাংলাদেশের সরকারের কাছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাহায্য সহযোগিতা পান, সেই দাবি করছি আমি।’এদিকে প্রশাসন বলছে, জুলাই আন্দোলনে হতাহতদের সর্বাত্মক সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে এবং তাদের সহায়তা করা হচ্ছে।বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওছার বলেন, ‘মন্ত্রণালয় থেকে আমাদের কাছে চেক পাঠিয়েছে, আমরা টাকা তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি। একদম সরাসরি অ্যাকাউন্টে চলে গেছে। এগুলো হচ্ছে সরকারের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপ। এটা ছাড়া স্থানীয়ভাবে কিন্তু আমরা অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছি।’জুলাই আন্দোলনে বরিশালের ৩০ জন বিভিন্ন স্থানে শহীদ হয়েছেন। আহত হয়েছেন প্রায় সাড়ে তিনশ’ মানুষ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রেমিক হিসেবে সাংবাদিকরাই সেরা, জানেন কেন?
প্রেমিক হিসেবে সাংবাদিকরাই সেরা, জানেন কেন?

সাংবাদিক—শব্দটি শুনলেই চোখে ভেসে ওঠে ব্যস্ত, ছুটে চলা আর খবরের পেছনে লেগে থাকা মানুষদের ছবি। সময়ের ঘোরে নিজের জীবন ভুলে Read more

আগের গভর্নররা সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন: অর্থ উপদেষ্টা
আগের গভর্নররা সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন: অর্থ উপদেষ্টা

আমার পরে যারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন তারা সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, Read more

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল আটক
চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিশেষ টাস্কফোর্স অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল আটক করেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার Read more

হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলা
হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় মামলা করা হয়েছে। এনসিপির কর্মী আল আমিন খন্দকার বাদী Read more

বিশ্বনেতাদের সঙ্গে ভ্যাটিকান সিটিতে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
বিশ্বনেতাদের সঙ্গে ভ্যাটিকান সিটিতে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

ভ্যাটিক্যান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। Read more

উত্তরার দিয়াবাড়ির হাটে নেই বিদ্যুৎ, ভোগান্তিতে বেপারীরা
উত্তরার দিয়াবাড়ির হাটে নেই বিদ্যুৎ, ভোগান্তিতে বেপারীরা

রাজধানীর উত্তরার সবচেয়ে বড় পশুর হাট হিসেবে পরিচিত দিয়াবাড়ির হাট। এই হাটের ইজারাদার চূড়ান্ত না হওয়ায় আগে-ভাগে গরু নিয়ে এসে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন