যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের ওপর হামলার প্রতিবাদে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মোটিফ ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’তে ডিম নিক্ষেপ করে প্রতিবাদ জানিয়েছে ‘দ্য রেড জুলাই’ নামে একটি সংগঠন।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে ওই কর্মসূচি পালন করা হয়। ওই প্রতিবাদ কর্মসূচি পালন শেষে ঢাকা কলেজের এইচএসসি পড়ুয়া শিক্ষার্থী শাহরিয়ার শাফি বলেন, ‘দেশ থেকে ফ্যাসিস্ট সরলেও তারা বিদেশে বসে তাদের ষড়যন্ত্র পরিচালনা করে যাচ্ছে। কোন ফ্যাসিস্ট দেশ বা দেশের বাইরে ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা সৃষ্টি করলে এভাবেই আমরা প্রতিবাদ জানাবো।’এমন কর্মসূচি পালনে ‘দ্য রেড জুলাই’-এর সদস্যসচিব মো. সজিব হোসেন বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্টরা যখন অন্যান্য দিক থেকে পেরে উঠছে না, তখন তারা ডিম লীগ হয়ে আগমন করেছে। পরাজিত লীগেরা কিছু না করতে পেরে বিদেশের মাটিতে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করেছে। এছাড়া অন্য সফর সঙ্গীদের ওপর হামলা ও নানান কটুক্তিমূলক আক্রমণ করা হয়েছে। এরই প্রতিবাদ জানাতে আমরা ফ্যাসিস্ট হাসিনার ছবির ওপর ডিম নিক্ষেপ করে প্রতিবাদ জানাচ্ছি।’তিনি আরও বলেন, ‘এখন থেকে যখন‌ই এই আওয়ামী ফ্যাসিস্টরা বিশৃঙ্খলা বা মিছিল করতে দেখবেন, তাদের প্রশাসনের হাতে তুলে দেবেন।’এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার বিকেল ৩টা ১০ মিনিটে প্রধান উপদেষ্টাসহ প্রতিনিধি দলের সদস্যদের বহনকারী ফ্লাইটটি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় টার্মিনালের বাইরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘জুলাই সন্ত্রাসী’সহ নানা স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন। টার্মিনাল থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় আওয়ামী লীগের কর্মীরা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন এবং বাকি সফরসঙ্গীদের হেনস্তা করা হয়। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাম্য হত্যার বিচারে দাবিতে শাহবাগ থানায় ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
সাম্য হত্যার বিচারে দাবিতে শাহবাগ থানায় ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে বিচারে আশানুরূপ অগ্রগতি না পাওয়াতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর শ্রীপুরে আয়া মালেকাকে কারণ দর্শানোর নোটিশ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর শ্রীপুরে আয়া মালেকাকে কারণ দর্শানোর নোটিশ

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের সঙ্গে সম্পৃক্ত হয়ে ডাক্তার সেজে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে আয়া মালেকাকে কারণ দর্শানোর নোটিশ Read more

ঝালকাঠিতে জলাবদ্ধতায় নাকাল ২শ’ পরিবার
ঝালকাঠিতে জলাবদ্ধতায় নাকাল ২শ’ পরিবার

টানা বৃষ্টিতে ঝালকাঠি পৌর এলাকার অধিকাংশ জায়গা পানিতে তলিয়ে গেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ৩ Read more

হিলি স্থলবন্দরে বিভিন্ন সমস্যা নিয়ে সংবাদ সম্মেলন
হিলি স্থলবন্দরে বিভিন্ন সমস্যা নিয়ে সংবাদ সম্মেলন

দিনাজপুরের হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানিতে বাধা দুরীকরণ সহ বিভিন্ন সমস্যা নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে হিলি কাস্টমস Read more

ইসরায়েলি ১১ কোম্পানিতে নিজেদের বিনিয়োগ বিক্রি করল নরওয়ে
ইসরায়েলি ১১ কোম্পানিতে নিজেদের বিনিয়োগ বিক্রি করল নরওয়ে

ইসরায়েলি ১১টি কোম্পানিতে করা বিনিয়োগ বিক্রির ঘোষণা দিয়েছে নরওয়ের বিশ্বের বৃহত্তম সার্বভৌম সম্পদ তহবিল। সোমবার বিশ্বের বৃহত্তম এই সার্বভৌম সম্পদ Read more

গজারিয়ায় মায়ের দায়ের করা মামলায় ছেলে জেল হাজতে
গজারিয়ায় মায়ের দায়ের করা মামলায় ছেলে জেল হাজতে

গজারিয়ায় মায়ের দায়ের করা ভরণপোষণ মামলায় আটক হয়ে জেল হাজতে গেলেন ছেলে আবু তাহের।আটক আবু তাহের উপজেলার টেংগারচর ইউনিয়নের বড় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন