জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণের অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ সোমবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মানুষের উপস্থিতি বেশি থাকবে। তাই আজ বিকেল ৫টা থেকে মেট্রোরেলে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে ট্রেন থামবে না।বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশনে বাড়তি মানুষের চাপ এবং হুড়োহুড়ির আশঙ্কা থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। কোম্পানির পক্ষ থেকে রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণের অনুষ্ঠান বাস্তবায়নে গঠিত কমিটির সিদ্ধান্তে মেট্রোরেল স্টেশন বন্ধ রাখা হচ্ছে বলে ডিএমটিসিএলের পক্ষ থেকে জানানো হয়েছে। এই সিদ্ধান্ত শুধু সোমবারের জন্যই নেওয়া হয়েছে। মেট্রোরেলের সর্বশেষ ট্রেন মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে ছাড়ে।এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বেশি মানুষের সমাগম হয়। এমন অনুষ্ঠান থাকলে মেট্রোরেলের স্টেশনটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত অন্যান্য গন্তব্যের যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্টেশন বন্ধ রাখা হয় বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে ঐতিহ্যবাহী পরেশ সাগর মাঠ দখল মুক্ত
বরিশালে ঐতিহ্যবাহী পরেশ সাগর মাঠ দখল মুক্ত

২৫ বছর ধরে দখলে থাকা বরিশাল নগরীর ঐতিহ্যবাহী পরেশ সাগর মাঠের জমির মধ্যে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ Read more

সন্ধ্যায় আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে
সন্ধ্যায় আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে

টি-টোয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করার পর এবার টাইগাররা মাঠে নামছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ Read more

গাজায় নৃশংসতার প্রতিবাদে কাল বিএনপির প্রতিবাদ র‌্যালি
গাজায় নৃশংসতার প্রতিবাদে কাল বিএনপির প্রতিবাদ র‌্যালি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে রাজধানী ঢাকাসহ সারাদেশে মহানগরীতে প্রতিবাদ র‌্যালি করবে বিএনপি। আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল Read more

বোতলে পানি ভেবে কীটনাশক পান! প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন যুবকের
বোতলে পানি ভেবে কীটনাশক পান! প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন যুবকের

আমন ক্ষেতের আইলের পাশে বোতলে কিছুটা কীটনাশক রেখে বাকিটা ধানক্ষেতে স্প্রে করছিলেন এক কৃষক। এ সময় ওই কৃষকের অজান্তে মানসিক Read more

বরিশালে শ্রমিকদের অবস্থান কর্মসূচি
বরিশালে শ্রমিকদের অবস্থান কর্মসূচি

বরিশালে চাকরি থেকে ছাঁটাই হওয়া শ্রমিকদের অবস্থান কর্মসূচি অব্যাহত আছে। গত শনিবার বিকাল থেকে শুরু হওয়া কর্মসূচির আজ সোমবার (৩ Read more

ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ৩ ইসরায়েলি সেনা নিহত
ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ৩ ইসরায়েলি সেনা নিহত

অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনের যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘর্ষে ৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার (০২ জুন) সন্ধ্যায় এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন