প্রিয় পোষা কুকুরকে পর্যাপ্ত সময় দিতে না পারায় এক ব্যতিক্রমী ও ব্যয়বহুল উদ্যোগ চীনের সাংহাইয়ে এক তরুণী। তার এই উদ্যোগ বর্তমানে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তাওতাও ছদ্মনামের নব্বইয়ের দশকে জন্ম নেওয়া ওই নারী তার ৬ মাস বয়সী সামোয়েড জাতের কুকুরছানাকে একটি বিশেষায়িত কিন্ডারগার্টেনে ভর্তি করেছেন। সাউথ চায়না মর্নিং পোস্ট-এর খবর অনুযায়ী, কাজের ব্যস্ততার কারণে প্রিয় পোষ্যকে পর্যাপ্ত সময় দিতে না পারায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এই সেবার জন্য তাকে প্রতি মাসে খরচ করতে হচ্ছে প্রায় ১২ হাজার ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ টাকারও বেশি।এই মোটা অংকের ফির বিনিময়ে তার কুকুরটি উন্নতমানের আচরণগত প্রশিক্ষণ, সামাজিকীকরণ কার্যক্রম এবং প্রতিদিন স্কুল বাসে যাতায়াতের সুবিধা পায়। ভর্তির শুরুতেই কুকুরটির ব্যক্তিত্ব ও মেজাজ পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হয় তার প্রশিক্ষণের ধরন, যাতে সেটি অকারণে ঘেউ ঘেউ করা বা আগ্রাসী আচরণের মতো সমস্যা থেকে মুক্ত থাকে। এছাড়া প্রতিদিনের বোর্ডিং চার্জ এবং বিশেষ ইন্টারঅ্যাকশন ক্লাসের খরচও এই ফির অন্তর্ভুক্ত। যদিও খাবারের জন্য আলাদা অর্থ ব্যয় করতে হয়, তবে মালিক চাইলে অনলাইনের মাধ্যমে সারাদিন তার পোষা প্রাণীর কর্মকাণ্ড সরাসরি তদারকি করার সুযোগ পান। সেই সঙ্গে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও এখানে নিশ্চিত করা হয়। সাংহাইয়ের এই বিশেষায়িত স্কুলগুলোর প্রতিষ্ঠাতা চেন জানান, বর্তমানে এ ধরনের পরিষেবার আকাশচুম্বী চাহিদা তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে একটি সিট পেতে মালিকদের কয়েক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হয়। যদিও সাংহাইতে সাধারণ ডে-কেয়ার পরিষেবা ৯৫০ ইউয়ান থেকে শুরু হয়, তাওতাওয়ের মতো উচ্চমানের ব্যক্তিগত পরিষেবার জন্য ১০ হাজার ইউয়ানের বেশি খরচ করা এখন অনেক শৌখিন মালিকের কাছে স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বিস্ময় প্রকাশ করে মন্তব্য করেছেন, সাধারণ মানুষের সন্তানের কিন্ডারগার্টেনের এক সেমিস্টারের খরচও অনেক সময় এই অংকের সমান হয় না।চায়না পেট ইন্ডাস্ট্রি হোয়াইট পেপার-২০২৬-এর তথ্যমতে, দেশটিতে পোষা প্রাণীকেন্দ্রিক শিল্পের বাজার বর্তমানে অত্যন্ত চাঙ্গা।গতবছর শহুরে পোষা প্রাণী শিল্পের বাজার প্রায় ৩১ হাজার ৪০০ কোটি ইউয়ানে পৌঁছেছে এবং ধারণা করা হচ্ছে, ২০২৮ সাল নাগাদ এর আকার ৪০ হাজার ৫০০ কোটি ইউয়ান ছাড়িয়ে যাবে।মূলত একাকিত্ব দূর করতে এবং আধুনিক জীবনযাত্রার অংশ হিসেবে অনেকেই এখন পোষা প্রাণীকে পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করছেন, যার ফলে এই ধরনের ব্যয়বহুল ও বিশেষায়িত পরিষেবার চাহিদা দিন দিন বেড়েই চলেছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কর্ণাটকে বিপর্যয়, তিন বছরে ২৮০০ কৃষকের আত্মহত্যা
কর্ণাটকে বিপর্যয়, তিন বছরে ২৮০০ কৃষকের আত্মহত্যা

গত তিন বছরে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে মোট ২ হাজার ৮০৯ জন কৃষক আত্মহত্যা করেছেন। এমন তথ্যই সামনে এনেছে রাজ্য Read more

কুয়েতের বিদ্যুৎ কেন্দ্রে ইরানের হামলায় ভারতীয় নিহত
কুয়েতের বিদ্যুৎ কেন্দ্রে ইরানের হামলায় ভারতীয় নিহত

কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি হামলায় একটি প্রধান বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রের একজন ভারতীয় শ্রমিক Read more

একই রশিতে ঝুলন্ত মা-ছেলের মরদেহ উদ্ধার
একই রশিতে ঝুলন্ত মা-ছেলের মরদেহ উদ্ধার

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ঘরের আড়ার সঙ্গে একই রশিতে ঝুলন্ত অবস্থায় এক নারী ও তাঁর চার বছরের ছেলের মরদেহ উদ্ধার করেছে Read more

রাঙ্গামাটিতে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিসিপি’র বিক্ষোভ
রাঙ্গামাটিতে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিসিপি’র বিক্ষোভ

নববর্ষের আনন্দ শোভাযাত্রায় পার্বত্য চট্টগ্রাম নিয়ে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে কেএনএফ সন্ত্রাসীদের পক্ষে চাকমা সার্কেল চীফ দেবাশীষ রায়ের দ্বিতীয় স্ত্রী Read more

দেশের ভাল সবকিছু বিএনপির হাতে হয়েছে: ফখরুল
দেশের ভাল সবকিছু বিএনপির হাতে হয়েছে: ফখরুল

দেশকে এগিয়ে নিয়ে যেতে এখন নির্বাচিত সরকার প্রয়োজন। কিন্তু কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন মির্জা ফখরুল Read more

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি দিলেন পুতিন
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি দিলেন পুতিন

ইউক্রেনকে দূরপাল্লার টমাহক মিসাইল সরবরাহ করলে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।রবিবার (০৫ অক্টোবর) এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন