যুক্তরাষ্ট্রের অভিবাসন এজেন্টরা বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার এক গাঁজা নার্সারিতে অভিযান চালায়। এ সময় ফেডারেল এজেন্টদের সঙ্গে অভিবাসী শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযানকালে আহত একজন শ্রমিক শুক্রবার মারা গেছেন বলে এক শ্রমিক অধিকার আন্দোলনকারী গোষ্ঠী জানিয়েছে। এ ছাড়া প্রায় ২০০ জন অবৈধ অভিবাসী শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের এক ফেডারেল আদালত ট্রাম্প প্রশাসনকে অবৈধ অভিবাসীদের আটক করতে তাদের সবচেয়ে আক্রমণাত্মক কৌশলগুলো সাময়িকভাবে বন্ধ রাখার আদেশ দিয়েছেন।রয়টার্স জানায়, ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের গ্রামীণ এলাকায় ওই অভিযান চলাকালে বহু অভিবাসী-অধিকার আন্দোলনকারী ফেডারেল এজেন্টদের বাধা দেয়। এ সময় দু’পক্ষের মধ্যে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের গণহারে গ্রেপ্তার করে নিজ দেশে ফেরত পাঠানোর পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ওই উদ্যোগের অংশ হিসেবে এসব অভিযান চালানো হচ্ছে।অভিবাসন এজেন্টরা কৃষি খামারটির শ্রমিকদের লক্ষ্যস্থল করেছে কিনা, কর্তৃপক্ষ তা নিয়ে পরস্পরবিরোধী বিবৃতি দিয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, এই খামারটির প্রায় অর্ধেক শ্রমিকের যুক্তরাষ্ট্রে কাজ করার কোনো বৈধ অনুমতিপত্র নেই।যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) জানিয়েছে, ওই গাঁজা চাষ ও উৎপাদনকারী খামারটির দুটি স্থানে অভিযান চালিয়ে প্রায় ২০০ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। এজেন্টরা খামারটিতে ১০ শিশু অভিবাসীকেও পেয়েছে। কাস্টমস অ্যান্ড বার্ডার প্রটেকশন কমিশনার রডনি স্কট সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছেন, শিশু শ্রম আইন লঙ্ঘন করার জন্য খামারটির বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। তবে ক্যালিফোর্নিয়ার অন্যতম শীর্ষ গাঁজা কোম্পানি গ্লাস হাউস ব্রান্ডস তাদের খামারে হওয়া এই অভিযানের বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।বৃহস্পতিবার খামারটিতে বিশৃঙ্খল সব দৃশ্য দেখা গেছে। ঘটনাস্থলের ছবি ও ভিডিওগুলো অনুযায়ী, হেলমেট ও মুখোশ পরা ফেডারেল এজেন্টরা ক্ষুব্ধ আন্দোলনকারীদের হটাতে কাঁদানে গ্যাস ও স্মোক ক্যানিস্টার ব্যবহার করেন।যুক্তরাষ্ট্রের ইউনাইটেড ফার্ম ওয়ার্কার্সের সহসভাপতি এলিজাবেথ স্ট্রেটার জানিয়েছেন, অভিযানের সময় এক ভবনের ৩০ ফুট লম্বা একটি অংশ ধসে পড়ে খামারটির বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছিলেন, তাদের মধ্যে একজন শুক্রবার মারা গেছেন। অভিযানের সময় মার্কিন নাগরিকদেরও আটক করা হয়েছে এবং তাদের কয়েকজনের এখনও কোনো খোঁজ নেই বলে অভিযোগ করেছেন স্ট্রেটার।ডিএইচএস ওই ব্যক্তির মৃত্যুর জন্য তাদের এজেন্টরা দায়ী নয় দাবি করে বলেছে, আইন প্রয়োগকারীরা তাকে অনুসরণ না করলেও সে একটি গ্রিন হাউসের ছাদে উঠে যায় আর সেখান থেকে ৩০ ফুট নিচে পড়ে যায়। এজেন্টরা সঙ্গে সঙ্গে জরুরি চিকিৎসা দল তলব করে তাকে হাসপাতালে পাঠায় বলে জানিয়েছে ডিএইচএস।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিঠে বড়শি গেঁথে শূন্যে ঘুরছে মানুষ, দর্শনার্থীর ভিড় 
পিঠে বড়শি গেঁথে শূন্যে ঘুরছে মানুষ, দর্শনার্থীর ভিড় 

জীবন্ত মানুষের পিঠে লোহার বড়শি গেঁথে বাঁশ কাঠে নির্মিত চড়কির সাথে শূন্যে ঘুরছে মানুষ। আর সেখানে উপস্থিত হিন্দু নারীরা উলুধ্বনির Read more

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যের ডাক দিলেন ত্বকী উসমানী
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যের ডাক দিলেন ত্বকী উসমানী

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন বিশ্ববিখ্যাত সুন্নি ইসলামি পণ্ডিত ও শরিয়াহ বিশেষজ্ঞ মুফতি ত্বকী উসমানী।  সোমবার (১৬ Read more

শীতের দাপট অব্যাহত, কুয়াশায় ঢেকে গেছে দিনাজপুর
শীতের দাপট অব্যাহত, কুয়াশায় ঢেকে গেছে দিনাজপুর

উত্তরের জেলা দিনাজপুরে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। ঘন কুয়াশা, হিমেল বাতাস ও কমতে থাকা তাপমাত্রার কারণে জেলার স্বাভাবিক জনজীবন Read more

ইরান থেকে এলপি গ্যাস কিনল ভারত
ইরান থেকে এলপি গ্যাস কিনল ভারত

তেহরানের তেল ও পরিশোধিত জ্বালানির ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহারের পর ভারত কয়েক বছরের মধ্যে তাদের প্রথম ইরানি এলপিজি Read more

ভারতীয় ভিসা সেন্টার চালু
ভারতীয় ভিসা সেন্টার চালু

নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের (আইভেক) কার্যক্রম আজ বৃহস্পতিবার (১৮ Read more

৫৮ দিন নিষেধাজ্ঞা পর সাগরে যাচ্ছেন জেলেরা
৫৮ দিন নিষেধাজ্ঞা পর সাগরে যাচ্ছেন জেলেরা

মাছের বংশবিস্তার, বেড়ে ওঠা ও টেকসই আহরণের জন্য বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরার ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন