ইসরাইলের আগ্রাসনের মধ্যেই গাজা উপত্যকায় ৫০০ ফিলিস্তিনি পবিত্র কুরআন মুখস্ত করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গাজা সিটির আল-শাতি শরণার্থী শিবিরে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের সম্মাননা জানানো হয়।টিরআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে জানায়, স্থানীয় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর আয়োজনে এ অনুষ্ঠানে হিফজ সম্পন্ন করা সদস্যদের পরিবার, আলেম, শিক্ষক ও বাসিন্দারা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত অনেকেই যুদ্ধের সময় একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন।কুরআন তেলাওয়াত, দোয়া ও বক্তব্যের মাধ্যমে অব্যাহত বোমাবর্ষণ, অবরোধ ও মানবিক বিপর্যয়ের মুখে ধৈর্য, বিশ্বাস ও অবিচলতার বার্তা তুলে ধরা হয়।আয়োজকরা জানায়, নিরবচ্ছিন্ন বিমান হামলা, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকট, নিরাপদ আশ্রয়ের অভাব এবং স্বজন হারানোর বেদনার মধ্যে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে তারা পবিত্র কুরআন মুখস্থ করেছেন। অনেকেই বিপুল সংখ্যক লোকের ভিড়ের আশ্রয়কেন্দ্রে, ক্ষতিগ্রস্ত বাড়ি বা অস্থায়ী শ্রেণিকক্ষে মোমবাতির আলোতে পড়াশোনা করেছেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, যুদ্ধকালীন সময়ে কুরআন হিফজ কেবল ব্যক্তিগত ধর্মীয় অর্জন নয়, এটি ফিলিস্তিনি পরিচয় ও সংস্কৃতি সংরক্ষণের একটি সম্মিলিত প্রতিরোধের প্রতীক।সংবর্ধনা অনুষ্ঠানে একজন আয়োজক বলেন, ‘যখন ইসরাইল আমাদের জীবন, সংস্কৃতি ও ভবিষ্যৎ মুছে দিতে চায়, তখন এই হাফেজ ও হাফেজারা আল্লাহর বাণীকে নিজেদের হৃদয়ে সংরক্ষণ করে রেখেছেন।’উপস্থিত ধর্মীয় আলেমরা জানান, দীর্ঘদিনের অবরোধ ও একাধিক সামরিক অভিযানের পরও গাজায় কুরআন শিক্ষার ঐতিহ্য রয়েছে। যুদ্ধের সময় বহু হিফজ কেন্দ্র ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হলেও স্বেচ্ছাসেবী উদ্যোগ ও পারিবারিক নেটওয়ার্কের মাধ্যমে শিক্ষা কার্যক্রম অনানুষ্ঠানিকভাবে চলতে থাকে।অভিভাবকেরা জানান, বোমা পড়া শব্দের মধ্যে এবং জীবনযাত্রা কঠিন হয়ে ওঠার সময় তাদের সন্তানরা সান্ত্বনা ও শক্তির জন্য  কুরআনের আশ্রয় নিয়েছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাসের আগেই স্বামী শিক্ষক, জাল সনদে বিএড স্কেল স্ত্রীর
পাসের আগেই স্বামী শিক্ষক, জাল সনদে বিএড স্কেল স্ত্রীর

পাস করার আগে নিয়োগ পেয়ে ২৮ বছর ধরেই জয়পুরহাটের কালাইয়ের আঁওড়া উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক (ধর্ম) পদে চাকরি করে আসছেন Read more

পাকিস্তানি বংশোদ্ভুত হওয়ায় যুক্তরাষ্ট্রের ৪ ক্রিকেটারের ভিসা প্রত্যাখ্যান ভারতের
পাকিস্তানি বংশোদ্ভুত হওয়ায় যুক্তরাষ্ট্রের ৪ ক্রিকেটারের ভিসা প্রত্যাখ্যান ভারতের

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরুর ঠিক আগে যুক্তরাষ্ট্রের ক্রিকেট শিবির বড় ধাক্কা খেয়েছে। পাকিস্তানি বংশোদ্ভূত তারকা পেসার আলি খানসহ চার Read more

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান
মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। প্রমাণ হিসেবে ভিডিও ফুটেজও প্রকাশ করেছে তারা। তবে Read more

২১ জেলায় বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানা গেল
২১ জেলায় বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানা গেল

পদ্মার এপারে ২১ জেলায় জাতীয় গ্রিড ফেইল করেছে। গ্রিড ফেইলরের কারণে এই ২১ জেলায় বিকেল ৫টা ৪৯ মিনিট থেকে ৬টা Read more

যশোরে হাত-পা বেঁধে নববধূকে ধর্ষণ
যশোরে হাত-পা বেঁধে নববধূকে ধর্ষণ

যশোরে হাত-পা বেঁধে এক নববধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সদর উপজেলার রামনগরে এ ঘটনা ঘটে। স্বামীর সাথে ঘর ভাড়া করতে গিয়ে Read more

বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে কাজের পরিবেশ তৈরির আহ্বান জবি উপাচার্যের
বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে কাজের পরিবেশ তৈরির আহ্বান জবি উপাচার্যের

বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কাজের পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. রইছ্ উদ্দীন। তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন