প্রায় দুই দশক পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ১৯ জুলাই অনুষ্ঠেয় এই সমাবেশকে ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।জানা গেছে, এটি হবে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের ইতিহাসে প্রথম সমাবেশ। ‘ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় সমাবেশ’ হিসেবে এই আয়োজনে ১২ থেকে ১৩ লাখ মানুষের অংশগ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।ঢাকা ও আশপাশের গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে অন্তত ১০ লাখ এবং দূরবর্তী জেলা থেকে কয়েক লাখ মানুষ অংশ নেবেন বলে আশা করছেন দলটির নেতারা।দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ইতোমধ্যে সমাবেশস্থল পরিদর্শন করেছেন। তিনি মঞ্চ নির্মাণ, নিরাপত্তা, পানির ব্যবস্থা, স্যানিটেশন ও অন্যান্য লজিস্টিকস বিষয়ে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন।সমাবেশ সফল করতে এক হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। শৃঙ্খলা রক্ষা, চিকিৎসা সহায়তা, অস্থায়ী শৌচাগার, ওজু-নামাজের ব্যবস্থা, এলইডি স্ক্রিনসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি ইতিমধ্যে প্রায় সম্পন্ন। ঢাকার বিভিন্ন এলাকায় প্রচারণা চালানো হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও কার্যক্রম জোরদার করা হয়েছে।জামায়াত জানিয়েছে, সমাবেশে সাত দফা দাবি উপস্থাপন করা হবে। এর মধ্যে রয়েছে: লেভেল প্লেয়িং ফিল্ডের নিশ্চয়তা, জুলাই মাসজুড়ে সংঘটিত গণহত্যার বিচার, রাজনৈতিক সংস্কার, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পুনর্বাসন, জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধানে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির অন্তর্ভুক্তি ও প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ। জামায়াত এই সমাবেশকে ‘ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক শক্তির মিলনমেলা’ হিসেবে দেখতে চায়। দলটির মিডিয়া প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, বিএনপিসহ অন্যান্য বিরোধী দল ও সংগঠনকে আমন্ত্রণ জানানো হবে।উল্লেখ্য, গত ২৮ জুন ইসলামী আন্দোলনের মহাসমাবেশে জামায়াতের পাঁচ নেতা অংশ নিলেও সেখানে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি। জামায়াতের নেতারা মনে করছেন, সেটি ছিল একটি কৌশলগত ভুল, যা এইবার তারা এড়িয়ে যেতে চায়।দলীয় নেতাদের আশা, এই সমাবেশের মাধ্যমে জামায়াত রাজনৈতিক অঙ্গনে তাদের পুনঃউপস্থিতি জোরালোভাবে জানান দিতে পারবে এবং আগামী জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে একটি শক্তিশালী অবস্থান নিতে পারবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজদিখানে অবৈধ ড্রেজার পাইপ অপসারণ
সিরাজদিখানে অবৈধ ড্রেজার পাইপ অপসারণ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অনুমোদন ছাড়া জমি ভরাট ও অবৈধভাবে শ্রেণি পরিবর্তনের অভিযোগে একযোগে সাতটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ড্রেজার Read more

চমেক হাসপাতালে আড়াই বছর ধরে বিকল ম্যামোগ্রাফি মেশিন, ভোগান্তি
চমেক হাসপাতালে আড়াই বছর ধরে বিকল ম্যামোগ্রাফি মেশিন, ভোগান্তি

নারীর স্তন ক্যানসার প্রতিরোধে সবচেয়ে কার্যকর ও আধুনিক পরীক্ষাগুলোর একটি ম্যামোগ্রাফি। কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের একমাত্র ম্যামোগ্রাফি মেশিনটি Read more

টঙ্গীতে ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান
টঙ্গীতে ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। রবিবার (২৭ জুলাই) আনুমানিক রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন Read more

কাউখালীর সন্ধ্যা নদীর চর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
কাউখালীর সন্ধ্যা নদীর চর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদী চর থেকে চল্লিশোর্ধ বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাত আটটার Read more

কুয়েট শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
কুয়েট শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী মো. ইফাজের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খাগড়াছড়ির দীঘিনালা Read more

তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে আমাদের কোনও সংশ্লিষ্টতা নেই: ফারুকী
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে আমাদের কোনও সংশ্লিষ্টতা নেই: ফারুকী

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী দাবি করেছেন, তিন সাংবাদিককে চাকরিচ্যুতিতে নিজেদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনও রকম সংশ্লিষ্টতা নেই। মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন