জুলাই আন্দোলনে সাভারে আসহাবুল ইয়ামিনকে এপিসি থেকে ছুড়ে ফেলার আগে গুলি করা কনস্টেবল মাহাফুজকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে গুলির কথা স্বীকার করেন তিনি। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এমআইএসটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন আসহাবুল ইয়ামিন। গত ১৮ জুলাই সাভার বাজার বাসস্ট্যান্ডে শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালান পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা। ইয়ামিনকে ধরে টেনে পুলিশের সাঁজোয়া যানের কাছে নিয়ে দুপুর ১টা ৩০ মিনিটে বুকের বাঁ পাশে গুলি করেন তারা। গুলিতে তার বুকের বাঁ পাশে অসংখ্য স্প্লিন্টার বিদ্ধ হয়।একপর্যায়ে ইয়ামিনকে টেনে সাঁজোয়া যানের ওপরে ফেলে রেখে আন্দোলনরত ছাত্র-জনতাকে ভীতি প্রদর্শনের জন্য গাড়িটি এপাশ থেকে ওপাশ প্রদক্ষিণ করতে থাকেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। প্রায় মৃত অবস্থায় তাকে রাস্তায় ফেলে দেন। একই সঙ্গে সাঁজোয়া যানের ভেতর থেকে একজন পুলিশ সদস্যকে বের করে তার পায়ে পুনরায় গুলির নির্দেশ দেন। ওই পুলিশ সদস্য ইয়ামিনকে মৃতভেবে পায়ে গুলি না করে রাস্তার ওপরের একপ্রান্ত থেকে অপর প্রান্তে টেনে নিয়ে রোড ডিভাইডারের পাশে ফেলে দেন।গুলিবিদ্ধ ইয়ামিনকে তখনও নিশ্বাস নিতে দেখা যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওভাল অফিসে দ. আফ্রিকার প্রেসিডেন্টকে হেনস্তা করলেন ট্রাম্প
ওভাল অফিসে দ. আফ্রিকার প্রেসিডেন্টকে হেনস্তা করলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের তিন মাস পেরিয়ে যাওয়ার পর এখন বিশ্বনেতাদের বুঝে যাওয়া উচিত যে ওভাল হাউজে আমন্ত্রণ পাওয়া মানেই Read more

যোগদানের পরেরদিন সড়কে সহকর্মীসহ প্রাণ গেল ওসির
যোগদানের পরেরদিন সড়কে সহকর্মীসহ প্রাণ গেল ওসির

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ওসিসহ দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার পাকশী ভেড়ামারা লালনশাহ সেতু সংলগ্ন Read more

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ঘিরে ট্রাফিক নির্দেশনা
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ঘিরে ট্রাফিক নির্দেশনা

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শনিবার (১৮ অক্টোবর) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। বাংলাদেশ ও Read more

সেই লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা-স্পেন!
সেই লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা-স্পেন!

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দুই চ্যাম্পিয়ন দলের মধ্যকার ফিনালিসিমা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কোপা Read more

ভারতে বাংলাদেশি বংশোদ্ভূত ২ মার্কিন নাগরিক গ্রেপ্তার
ভারতে বাংলাদেশি বংশোদ্ভূত ২ মার্কিন নাগরিক গ্রেপ্তার

চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সক্রিয় সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে ভারতের মিজোরামে বাংলাদেশি বংশোদ্ভূত ২ মার্কিন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন