রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যা ও সারাদেশে বিদ্যমান রাজনৈতিক শেল্টারে চাঁদাবাজি, দখলদারি, হামলা ও খুনের ঘটনার প্রতিবাদে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ (শনিবার) সন্ধ্যা ৭টায় মিছিলটি রাজধানীর শাহবাগ মোড় থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শহীদ মিনার পৌঁছে সংক্ষিপ্ত সমাবেশ করে। মশাল মিছিল থেকে ‘চাঁদাবাজদের ঠিকনা, এই বাংলায় হবে না’, ‘চাঁদাবাজদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও,’ ‘দালালি না রাজপথ? রাজপথ রাজপথ,’ ‘যেই হাত মানুষ মারে, সেই হাত ভেঙে দাও,’ ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ বলেন, ইন্টেরিম সরকারের আমলে পুলিশি ব্যবস্থা ও জননিরাপত্তা দেখে মনে হয় এটি শেখ হাসিনার আমলের পুলিশ। উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে পোস্ট দেয় “দেশকে প্রস্তর যুগে নিয়ে যাওয়া হচ্ছে।” বাংলাদেশকে নিয়ে যারা বেশি ভাবে তার মধ্যে তিনি একজন। তিনি সরকার বসে থেকে কিভাবে এমন কথা বলেন। আপনাদের বাধা কোথায়? আমাদের বলুন। জুলাইয়ের ছাত্র জনতা এখনো ঘরে ফিরে যায়নি। রিফাত রসিদ বলেন, যুবদল নেতা কর্তৃক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে দুইদিন আগে। কিন্তু প্রকাশিত হয়েছে গতকাল‌। মেইনস্ট্রিম মিডিয়ার কাছে এই ভিডিও চিত্র ছিল। কিন্তু তারা ভিডিও প্রকাশ করেনি। হাসিনা চলে গেলেও মিডিয়াগুলো কোল পরিবর্তন করে অন্য একটি রাজনৈতিক দলের কোলে স্থান করে নিয়েছে।তিনি আরও বলেন, “মিটফোর্ডের হত্যাকাণ্ড বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি দেশের রাজনৈতিক সংস্কৃতির পশ্চাৎগামী ধারারই অংশ, যেখানে ছাত্র রাজনীতিকে চাঁদাবাজি ও খুনের পৃষ্ঠপোষক বানানো হয়েছে। আমরা বিএনপিকে স্পষ্ট করে দিতে চাই, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের নাম করে যারা সন্ত্রাসে মদদ দেয়, তাদেরও প্রতিরোধ করা হবে।”সংগঠনের সাধারণ সম্পাদক হাসান ইনাম বলেন, “জুলাইর গণঅভ্যুত্থান দেখিয়েছে, এই দেশের মানুষ দখলবাজদের বিরুদ্ধে কতটা সোচ্চার হতে পারে। আজ সেই ঐক্য আবার গড়ে তুলতে হবে, দলের মুখোশধারী চাঁদাবাজদের বিরুদ্ধে, নিপীড়নের রাজনীতির বিরুদ্ধে। ছাত্রসমাজকে এই সংগ্রামে সম্মিলিত হতে হবে।” উল্লেখ্য, গেল বুধবার রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯)। হত্যার আগে ডেকে নিয়ে তাকে পিটিয়ে এবং ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্র করা হয়। তার শরীরের ওপর উঠে লাফায় কেউ কেউ।এ ঘটনায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ ঘটনায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের সম্পৃক্ততার কথা জানা গেছে। গতকাল সন্ধ্যায় এই মামলার দুই আসামিকে বহিষ্কারের কথা জানিয়েছে জাতীয়তাবাদী যুবদল। হত্যা মামলার আরও দুই আসামিকে নিজেদের সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আফ্রিকান শ্রেষ্ঠত্বের শেষ লড়াইয়ে আজ মুখোমুখি মরক্কো-সেনেগাল
আফ্রিকান শ্রেষ্ঠত্বের শেষ লড়াইয়ে আজ মুখোমুখি মরক্কো-সেনেগাল

আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে অভিজ্ঞ সেনেগাল ও স্বাগতিক মরক্কো। রাবাতে অনুষ্ঠেয় এই ম্যাচে একদিকে রয়েছে বর্তমান Read more

জেট ফুয়েলের দাম বাড়ল লিটারপ্রতি ৯০ টাকা
জেট ফুয়েলের দাম বাড়ল লিটারপ্রতি ৯০ টাকা

দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম হঠাৎ করে বড় পরিমাণে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন Read more

গাজামুখী জাহাজ থেকে আটক কর্মীদের নেওয়া হচ্ছে ইসরায়েলে
গাজামুখী জাহাজ থেকে আটক কর্মীদের নেওয়া হচ্ছে ইসরায়েলে

অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় নৌবহরে থাকা সুইডিশ জলবায়ু কর্মী Read more

নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে পারছে না এনসিপি, সরে যাওয়ার ইঙ্গিত
নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে পারছে না এনসিপি, সরে যাওয়ার ইঙ্গিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তারা এই নির্বাচনে অংশ নেবেন কি না তা এখনো বিবেচনা Read more

শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিস্তৃত আলোচনা হয়েছে: প্রেস উইং
শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিস্তৃত আলোচনা হয়েছে: প্রেস উইং

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনার প্রথম দিনে গুরুত্বপূর্ণ সব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। গতকাল (৯ Read more

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গা সদরের আলোকদিয়া বাজারে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের উপর আছড়ে পড়ে মজিদ মিয়া (৫৮) নামে এক চা দোকানদার মারাগেছে।মঙ্গলবার (২১ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন