প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘গবেষণা ছাড়া শিক্ষার গুণগত উন্নয়ন সম্ভব নয়। বাস্তব সমস্যা ও প্রয়োজনকে সামনে রেখে মানসম্মত গবেষণা পরিচালনা করা না গেলে শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী করা যাবে না।’শনিবার (১০ জানুয়ারি) ময়মনসিংহ নগরের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এ আয়োজিত ‘Workshop on Research Methodology for NAPE Faculties and Field Level Researchers’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।উপদেষ্টা বলেন, ‘আমাদের দেশে দীর্ঘদিন ধরে বিজ্ঞান ও গবেষণাকে মূলত আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। ঔপনিবেশিক আমল থেকেই বিজ্ঞান বাস্তব জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হতে পারেনি। ফলে গবেষণার ফল অনেক ক্ষেত্রেই বাস্তব প্রয়োগে আসেনি। অথচ দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের বহু দেশ গবেষণা ও উন্নয়ন খাতে গুরুত্ব দিয়েই উন্নতির শিখরে পৌঁছেছে।’তিনি আরও বলেন, ‘প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মূল লক্ষ্য শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে তোলা। সে লক্ষ্য অর্জনে গবেষণাকে হতে হবে শিক্ষা ব্যবস্থার উন্নয়নমুখী ও সমস্যা সমাধানভিত্তিক। গবেষণার বিষয় নির্ধারণ করতে হবে মাঠপর্যায়ের বাস্তব সমস্যার আলোকে এবং তা কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে, সেটিই হওয়া উচিত মূল বিবেচ্য।’জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা।কর্মশালায় প্রাথমিক শিক্ষা বিভাগের মাঠপর্যায়ে গবেষণায় সম্পৃক্ত কর্মকর্তা, নেপের অনুষদ সদস্যসহ সংশ্লিষ্টরা অংশ নেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিরপেক্ষ থাকার আহ্বান জাহিদ হোসেনের: ‘কারো বিএনপি হওয়ার দরকার নেই’
নিরপেক্ষ থাকার আহ্বান জাহিদ হোসেনের: ‘কারো বিএনপি হওয়ার দরকার নেই’

‘কারো বিএনপি হওয়ার দরকার নাই, কিন্তু আপনি দয়া করে ওই চেয়ারটাতে বসে নির্দলীয় আচরণ করবেন’ এভাবে নিরপেক্ষ ভূমিকার আহ্বান জানিয়েছেন Read more

ড. ইউনূসের ৫ বছর ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই: সেলিমা রহমান
ড. ইউনূসের ৫ বছর ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই: সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র ফিরিয়ে আনতেই বিএনপি দ্রুত নির্বাচনের কথা বলে। ষড়যন্ত্র মোকাবেলার Read more

বিরামপুরে ভ্যানের চাকায় শাড়ি পেঁচিয়ে নারীর মৃত্যু
বিরামপুরে ভ্যানের চাকায় শাড়ি পেঁচিয়ে নারীর মৃত্যু

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ভ্যানের চাকায় শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস লাগার ঘটনা ঘটেছে, যা মর্মান্তিক এক নারীর মৃত্যুর কারণ হয়েছে। শুক্রবার (১৯ Read more

ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝুটের গোডাউন ও ছাপাখানা পুড়ে ছাই
ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝুটের গোডাউন ও ছাপাখানা পুড়ে ছাই

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ঝুটের গোডাউন ও গেঞ্জি কাপড়ের ছাপাখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার সস্তাপুরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন