টিভিতে প্রেসিডেন্টকে দেখতে অস্বীকৃতি জানানোয় তিউনিশিয়ায় এক বন্দিকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এখন নতুন করে দণ্ড পাওয়ায় তার কারাগারে থাকার মেয়াদ বৃদ্ধি পেল। শুক্রবার (১১ জুলাই) ওই ব্যক্তির আইনজীবী ও একটি এনজিও এ তথ্য জানায়।মানবাধিকার সংস্থা তিউনিশিয়ান লীগ জানায়, ওই ব্যক্তি প্রেসিডেন্টকে টিভিতে দেখতে অস্বীকৃতি জানান। তিনি যে সেলে আটকা ছিলেন সেখানে টিভিতে খবর চলছিল। এতে প্রেসিডেন্টকে দেখানো হচ্ছিল।প্রেসিডেন্টকে দেখতে না চাওয়ার বিষয়টি তারই সেলের আরেক বন্দি কর্তৃপক্ষকে জানিয়ে দেয়। যেটি তারা তদন্ত করে এবং এরপ্রেক্ষিতে তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।এনজিওটি এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, কারাগারের ভেতরও কণ্ঠরোধ করার নীতি প্রয়োগ করা হচ্ছে।ওই ব্যক্তির আইনজীবী জানান, তার মক্কেলকে অন্য আরেকটি অভিযোগে কারাগারে আটকে রাখা হয়। যা পরবর্তীতে বাতিল করা হয়। এরপর তার কারাগার থেকে বের হওয়ার কথা ছিল। কিন্তু তিনি বের হচ্ছিলেন না। পরবর্তীতে তার পরিবার জানতে পারে তাকে নতুন করে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।আইনজীবী স্বীকার করেছেন, তার মক্কেল প্রেসিডেন্ট কাইস সাঈদকে নিয়ে অবমাননাকর কথা বলেছেন এবং টিভিতে যখন তাকে দেখানো হচ্ছিল তখন তিনি টিভি চ্যানেল পরিবর্তন করতে বলেন।জানা যায়, ওই ব্যক্তি প্রেসিডেন্ট সাঈদের ওপর ক্ষুব্ধ। কারণ সাঈদ তিউনিশিয়ার নথিবিহীন নাগরিকদের ফিরিয়ে আনতে ইতালির সঙ্গে চু্ক্তি করেছেন। তিনি ইতালিতেই থাকতেন। যদিও তিনি নিজেই ইতালি থেকে ফিরে এসেছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুবর্ণচরে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
সুবর্ণচরে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ ইসমাইল নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা Read more

পতিত ফ্যাসিস্ট সরকার দেশকে শ্মশানে পরিণত করেছে: টুকু
পতিত ফ্যাসিস্ট সরকার দেশকে শ্মশানে পরিণত করেছে: টুকু

জনগণের প্রকৃত ম্যান্ডেট ছাড়া জোর জুলুম করে ক্ষমতা আকড়ে ধরে লুটপাট করে পতিত ফ্যাসিস্ট সরকার দেশকে শ্মশানে পরিণত করেছে বলে Read more

বড়াইগ্রামের বনপাড়ায় গাঁজার গাছসহ আটক ১
বড়াইগ্রামের বনপাড়ায় গাঁজার গাছসহ আটক ১

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার হারোয়া বাহিমালি পাড়ায় সোমবার (৪ আগস্ট) দুপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে Read more

সিংড়ায় বিনামূল্যে পাট ও উফশী আউশ ধানের বীজ বিতরণ
সিংড়ায় বিনামূল্যে পাট ও উফশী আউশ ধানের বীজ বিতরণ

নাটোরের সিংড়ায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সিংড়া উপজেলায় ২৫০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ Read more

ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করলো পাকিস্তান
ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করলো পাকিস্তান

ভারতের সাম্প্রতিক সীমান্ত আগ্রাসনের জবাবে পাকিস্তান বিমান বাহিনী কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছেন পাকিস্তানের Read more

ট্রাম্প পা রাখতেই থেমে গেল এসকেলেটর, তদন্ত দাবি হোয়াইট হাউসের
ট্রাম্প পা রাখতেই থেমে গেল এসকেলেটর, তদন্ত দাবি হোয়াইট হাউসের

জাতিসংঘ সদর দফতরে এসকেলেটরে ডোনাল্ড ট্রাম্প উঠার সময় বিকল হয়ে যাওয়ার ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে হোয়াইট হাউস। এ ঘটনায় জড়িত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন