দেশের সাম্প্রতিক সময়ের হত্যা নৈরাজ্যকারীদে সরকার প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পুরান ঢাকার মিডফোর্ডে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই প্রশ্ন তোলেন।শনিবার (১২ জুলাই) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্রদলের শহীদ ১৪২ পরিবারের সঙ্গে এক ভার্চুয়াল মতবিনিময় এসব কথা বলেন তিনি। মতবিনিময়ে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, ‘আমি আজকে থেকে নয় মাস আগে বলেছিলাম যে, অদৃশ্য শত্রু আছে। আপনার নিশ্চয় লক্ষ্য করেছেন, ধীরে ধীরে তারা দৃশ্যমান হচ্ছে। যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে এদেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব, মানুষের বিভিন্ন অধিকারের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল, যারা ভিন্ন অবস্থান গ্রহণ করেছিল।’যারা মব তৈরি করছে তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না, সেই প্রশ্নও তুলে তারেক রহমান বলেন, ‌‘অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বরাবর বলেছি, অন্যায় যেই করুক তাকে প্রশ্রয় দেবেন না। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা দেয়া। সরকার কেন ব্যর্থ হচ্ছে? এই সরকারের কাছে আমাদের সবার প্রশ্ন, তারা কেন প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে?’তিনি আরও বলেন, ‘গতকাল যে ঘটনাটি ঘটেছে, আমরা খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি, স্ক্রিনে যাকে হত্যা করতে দেখা গেছে তাকে কেনো সরকার এখনো গ্রেফতার করেনি? আমরা কি তাহলে ধরে নেবে যে, যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাইছে, সেখানে সরকার এবং প্রশাসনের প্রশ্রয় আছে?’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নুরুল হক নুর-রাশেদকে পুলিশ-আর্মি কেন মারছে?
নুরুল হক নুর-রাশেদকে পুলিশ-আর্মি কেন মারছে?

বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। Read more

যশোর জেনারেল হাসপাতাল থেকে ভুয়া ডাক্তার আটক
যশোর জেনারেল হাসপাতাল থেকে ভুয়া ডাক্তার আটক

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে সাব্বির রহমান ওরফে জাকির নামে এক ভুয়া ডাক্তার ধরা পড়েছে। সোমবার (০৭ জুলাই) দুপুর সাড়ে Read more

রকিবুল ইসলাম বকুলের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে মির্জা ফখরুল
রকিবুল ইসলাম বকুলের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে মির্জা ফখরুল

বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের স্বাস্থ্যের খোঁজখবর নিতে হাসপাতালে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার (২ আগস্ট) দুপুর Read more

দেশকে রক্ষা করতে হলে জিয়া পরিবার ছাড়া বিকল্প নেই: দুদু
দেশকে রক্ষা করতে হলে জিয়া পরিবার ছাড়া বিকল্প নেই: দুদু

বাংলাদেশকে রক্ষা করতে হলে জিয়া পরিবার ছাড়া বিকল্প কেউ নেই মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ২০২৬ সালের Read more

ত্রিশালে রাতের আঁধারে মানবতার ফেরিওয়ালা ইউএনও আরাফাত সিদ্দিকী
ত্রিশালে রাতের আঁধারে মানবতার ফেরিওয়ালা ইউএনও আরাফাত সিদ্দিকী

তীব্র শৈত্যপ্রবাহ ও হাড়কাঁপানো কনকনে শীতে যখন জনজীবন বিপর্যস্ত, তখন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হতদরিদ্রদের হৃদয়ে উষ্ণতা ছড়াচ্ছেন সদ্য যোগদানকৃত উপজেলা Read more

‘নয়া বিতর্কে এনসিপিতেই চাপান-উতোর’
‘নয়া বিতর্কে এনসিপিতেই চাপান-উতোর’

মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত বেশিরভাগ পত্রিকার প্রথম পাতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং জুলাই-অগাস্টে মানবতাবিরোধী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন