রাজধানীর আফতাবনগরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সাদিয়া (২৩) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।সাদিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর থানার নিউটাউন এলাকায়। তার বাবার নাম মো. আব্দুল কাইয়ুম। রাজধানীর সবুজবাগে বাসাবো বউবাজার এলাকায় স্বামী তৌকির আহমেদের সঙ্গে থাকতেন সাদিয়া। স্বজনরা জানান, সাদিয়া ও তার ভাই পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন। এসময় সাদিয়ার ওড়না অটোরিকশায় চাকায় পেঁচিয়ে ফাঁস লেগে যায়। সাদিয়া তখন অচেতন হয়ে পড়েন। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অক্টোবরের ২৬ দিনে ২১৬ কোটি ডলার রেমিট্যান্স এলো
অক্টোবরের ২৬ দিনে ২১৬ কোটি ডলার রেমিট্যান্স এলো

চলতি মাসের প্রথম ২৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে Read more

শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ট্রলারডুবি, উদ্ধার ২০
শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ট্রলারডুবি, উদ্ধার ২০

শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীতে ২০ জন যাত্রী নিয়ে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে স্থানীয়রা দ্রুত সবাইকে জীবিত উদ্ধার করেন। Read more

আজ ১২ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১২ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

নোয়াখালীতে ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন
নোয়াখালীতে ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন

ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবি আদায়ে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) কেন্দ্রীয় পরিষদের আহবানে সারাদেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে Read more

মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

কুমিল্লার মুরাদনগরে টিনের চাল থেকে ছাঁটাই করা গাছের ডাল সারাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেবি বেগম (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন