কুমিল্লার তিতাস উপজেলায় গৌরীপুর-হোমনা সড়কের পাশ থেকে ইমতিয়াজ ওরফে রিয়াজ (৩০) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।শনিবার (১২জুলাই) সকালের দিকে উপজেলার হোমনা-গৌরীপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। ইমতিয়াজ ওরফে রিয়াজ বরিশাল জেলার কাজিরহাট থানার রতনপুর এলাকার দুলাল হাওলাদারের পুত্র বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে সকালে তিতাস উপজেলার হোমনা-গৌরীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে জিয়ারকান্দি গুলবাগ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটির গলাকাটা অবস্থায় ছিল এবং পাশে একটা রক্তমাখা ছুরি পাওয়া গেছে। পরে সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেয়া হলে তারা নিহত যুবকের পরিচয় সনাক্ত করে।তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্ল্যাহ জানান, ‘ধারণা করা হচ্ছে রাতেই গতকাল খুনের ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পারব।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চার অতিরিক্ত ডিআইজিকে বদলি
চার অতিরিক্ত ডিআইজিকে বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত চারজন ডিআইজিকে বদলি করা হয়েছে। রোববার (১৫ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত Read more

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক
নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

শেরপুরের নালিতাবাড়ীতে কিশোরীকে (১৫) ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের Read more

এবারের ঈদুল আজহায় ছুটি ১০ দিন
এবারের ঈদুল আজহায় ছুটি ১০ দিন

এবার পবিত্র ঈদুল আজহায় সাধারণ ছুটিসহ মোট ১০ দিনের ছুটি পেতে যাচ্ছে দেশের মানুষ। মঙ্গলবার (৬ মে) দুপুরে প্রধান উপদেষ্টা Read more

দেশর সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
দেশর সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দেশের চার সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।বুধবার (০৯ জুলাই) Read more

নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল ঘোষণা
নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল ঘোষণা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। অভিজ্ঞতা ও ভারসাম্যের দিকে জোর দিয়ে এ দলে ফিরিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন