মাইক্রো ব্লগিং সাইট টুইটার, বর্তমানে ইলন মাস্কের মালিকানাধীন এক্স। সেই টুইটারের উদ্ভাবক জ্যাক ডরসির হাত ধরেই এবার বাজারে আসছে নতুন মেসেজিং প্ল্যাটফর্ম বিটচ্যাট। পিয়ার টু পিয়ার নতুন এই অ্যাপ মূলত ‘ডিসেন্ট্রালাইজড’ মেসেজিং অ্যাপ। মানে সহজে বললে, এই অ্যাপে কেউ নজরদারি চালাতে পারবে না।সাধারণত হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মতো অ্যাপে নজরদারি চালানো কঠিন হলেও প্রশাসন চাইলে অসম্ভব নয়। কিন্তু নতুন অ্যাপ তৈরিই হয়েছে এমন মডেলে, যে নজরদারি চালানো অসম্ভব। তাছাড়া ফোন নম্বর বা কোনো ইমেল আইডি ছাড়াই এই অ্যাপ চলবে।এছাড়া এই অ্যাপের আরেকটি সবচেয়ে বড় গুণ, ইন্টারনেট ছাড়াই চলতে পারবে। ব্লুটুথ নির্ভর এই মেসেজিং অ্যাপ ‘অফ-গ্রিড কমিউনিকেশন’ ব্যবহার করবে। তবে মেসেজ প্রাপককে থাকতে হবে প্রেরকের ৩০০ মিটারের মধ্যে। টরেন্ট যেভাবে দুই প্রান্তের মধ্যে সংযোগ স্থাপন করে তথ্য আদান-প্রদান করে সেভাবেই বিটচ্যাট ডাটা লেনদেন করবে।জানা যাচ্ছে স্টোর অ্যান্ড ফরোয়ার্ড মডেল হিসেবে কাজ করবে এই প্ল্যাটফর্ম। যতক্ষণ সেই ইউজার ‘অ্যাভলেবল’ থাকবেন ততক্ষণ মেসেজটি সেখানে স্টোর থাকবে। আর এক্ষেত্রে মেসেজ চালাচালি করতে কোনো ইন্টারনেট সংযোগ থাকার দরকারই নেই। পাশাপাশি এক্ষেত্রে মেসেজ থাকবে ‘এন্ড টু এন্ড এনক্রিপ্টেড’। আর মেসেজ পাঠাতে কোনো ফোন নম্বর কিংবা ই-মেইল অ্যাড্রেস, কিছুই লাগবে না।বিটচ্যাটের প্রতিষ্ঠাতার দাবি, দুটি ডিভাইসের ব্লুটুথকে ব্যবহার করে এই অ্যাপের মাধ্যমে মেসেজ লেনদেন করা যাবে। লাগবে না সেলুলার ডাটা বা ওয়াই-ফাই। যিনি মেসেজ পাঠাচ্ছেন ও যিনি মেসেজটি পাচ্ছেন এই দুজন ছাড়া কোনো সেন্ট্রাল সার্ভারে মেসেজ স্টোর থাকবে না। কিছু সময় পরে মেসেজটি নিজেই মুছে যাবে, কাউকে ম্যানুয়ালি মুছে ফেলতে হবে না। তৃতীয় কোনো পক্ষ, এমনকি প্রস্তুতকারী সংস্থার কারো কাছে মেসেজের অ্যাকসেস থাকবে না।প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে পারে বিচচ্যাট। হোয়াটসঅ্যাপের দৌরাত্ম্যের মাঝে বিটচ্যাট চেষ্টা করছে মেসেজিংয়ের এক নতুন দিগন্ত খোঁজার-স্থানীয়, অজ্ঞাত ও ইন্টারনেটবিহীন বার্তা বিনিময়। মূলত এই মুহূর্তে পৃথিবীতে ডিজিটাল প্রাইভেসি নিয়ে নানা আশঙ্কার পরিবেশ তৈরি হয়েছে। নানাভাবে হ্যাকারদের দাপট কিংবা আরও নানা ফ্যাক্টর রয়েছে। সেক্ষেত্রে ইন্টারনেট সংযোগ ছাড়াই বার্তা বিনিময়কে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে ওয়াকিবহাল মহল। এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লা শহর থেকে দক্ষিণের ড্রেনেজ ব্যবস্থা পরিপূর্ণ চালু করতে হবে: মনিরুল হক চৌধুরী
কুমিল্লা শহর থেকে দক্ষিণের ড্রেনেজ ব্যবস্থা পরিপূর্ণ চালু করতে হবে: মনিরুল হক চৌধুরী

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেছেন, কুমিল্লা শহরে একটু বৃষ্টি হলেই বন্যায় পরিণত হয়ে Read more

মাদকবাহী নৌকা লক্ষ্য করে ফের যুক্তরাষ্ট্রের হামলা, নিহত অন্তত ৫
মাদকবাহী নৌকা লক্ষ্য করে ফের যুক্তরাষ্ট্রের হামলা, নিহত অন্তত ৫

মাদকবাহী সন্দেহে নৌকায় আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড। তবে Read more

চুয়াডাঙ্গায় স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক
চুয়াডাঙ্গায় স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

চুয়াডাঙ্গা দর্শনা সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে দর্শনার ছয়ঘড়িয়া গ্রামে অভিযান Read more

আজ ১৫ জুন, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৫ জুন, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

আগামীকাল বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আগামীকাল বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধামরাই গ্রিডের ৩৩ কেভি ও রেডিও ৩৩ কেভি Read more

ডালের দামে উত্তাপ, কেজিতে বেড়েছে অন্তত ২০ টাকা
ডালের দামে উত্তাপ, কেজিতে বেড়েছে অন্তত ২০ টাকা

লাগামহীন ডালের বাজার। মশুর, ছোলা, মুগসহ সব ধরণের দামেই উত্তাপ। এক মাসের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে অন্তত ২০ টাকা। সবচেয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন