জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কলাকান্দা গ্রামে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বাঁশ কাঠ দ্বারা নির্মিত সেতু দিয়েই পারাপার হচ্ছে শত শত মানুষ। এতে চরম বিপাকে এলাকাবাসী।২০২৪ সালে বন্যায় ভেঙে যায় কলাকান্দা বাজার পার হয়ে চর কালাকান্দা নাজিরপুর যাওয়ার একমাত্র রাস্তাটি। এতে চরম ভোগান্তিতে পথযাত্রীরা। ৪ গ্রামের ৫ হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকেন এই রাস্তা দিয়ে, কিন্তু গত বছর বন্যায় ভেঙে যাওয়ার পর এলাকাবাসী যাতায়াতের জন্য টাকা কালেকশন করে একটি বাঁশ কাঠের সাঁকো নির্মাণ করে।কলাকান্দা গ্রামের বাসিন্দা আঃ রহিম ভাসানী বলেন, ‘গত বছর বন্যায় রাস্তাটি ভেঙে যায়। এতে চরম বিপাকে পড়তে হয় এলাকাবাসীর। পরে আমরা ফান্ড কালেকশন করে বাঁশ কাঠের সাঁকো নির্মাণ করে কোন রকম যাতায়াত করতে পারি। সরকারের কাছে দাবি জানাই একটি ব্রিজের ব্যবস্থা করতে।’স্থানীয় বাসিন্দা জীবন মাহমুদ জানান, ‘কলাকান্দা থেকে চর কালাকান্দা নাজিরপুর যাওয়ার রাস্তাটি গত বছর বন্যায় তীব্র স্রোতে ভেঙে যায়। এতে চরম বিপাকে পড়তে হয় এলাকাবাসীর। নড়েচড়ে বাঁশ কাঠের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছি।’ইউপি সদস্য আবু সাইদ জানান, ‘কলাকান্দা বাজার থেকে একটু সামনে চৌ রাস্তা থেকে চর কালাকান্দা যাওয়ার একমাত্র রাস্তাটি গত বছর বন্যায় ভেঙে যায়। এতে চরম বিপাকে ৪ গ্রামের মানুষের। চলাচলের জন্য গ্রামের মানুষ টাকা কালেকশন করে বাঁশ কাঠের সাঁকো নির্মাণ করছে, কিন্তু ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। সাঁকোতে উঠলে ভয় লাগে, মনে হয় কখন যেন ভেঙে যায়। তাই দ্রুত আবেদন করছি যেন একটা ব্যবস্থা হয় চলাচলের।’দেওয়ানগঞ্জ উপজেলা প্রকৌশলী জয়নাল আবেদীন জানান, ‘আমি এই উপজেলায় নতুন, কিছুদিন আগে জয়েন করেছি। ঐ এলাকায় সরজমিনে গিয়ে দেখে ব্যবস্থা নেব।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ সন্ধ্যায় দেশে আসছে হাদির মরদেহ, প্রথম জানাজা সিঙ্গাপুরে
আজ সন্ধ্যায় দেশে আসছে হাদির মরদেহ, প্রথম জানাজা সিঙ্গাপুরে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার সন্ধ্যা ৬ টা ৫ মিনিটে সিঙ্গাপুর থেকে দেশে পৌছাবে। তার প্রথম Read more

বরিশালে আন্দোলনরত ডিপ্লোমা নার্সদের ওপর হামলা, আহত ৩
বরিশালে আন্দোলনরত ডিপ্লোমা নার্সদের ওপর হামলা, আহত ৩

বরিশালে আন্দোলনরত ডিপ্লোমা নার্সদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে বরিশাল নার্সিং ইনস্টিটিউটের গেটে এ ঘটনা ঘটে। এতে Read more

চোখের সামনে মা-বাবা, ভাই-বোনের পাশাপাশি ৪ কবর
চোখের সামনে মা-বাবা, ভাই-বোনের পাশাপাশি ৪ কবর

তিন ভাই ও এক বোনের পরিবারে সাত বছরের সাহেদ আশরাফ ছিল সবার ছোট। ছিল সবার আদরের। দুর্ঘটনায় মা, বাবা ও Read more

চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে পালিত হচ্ছে ঈদুল আজহা
চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে পালিত হচ্ছে ঈদুল আজহা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে আজ শুক্রবার (০৬ জুন) Read more

হাদী হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে সড়ক অবরোধ
হাদী হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে সড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীতে শরিফ বিন ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে ছাত্র জনতা। রবিবার (২৮ ডিসেম্বর) টঙ্গীর Read more

নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

নাটোরের নলডাঙ্গার মাধনগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার মাধনগর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন