অধিকৃত পশ্চিম তীরে এক মার্কিন যুবককে পিটিয়ে হত্যা করেছে ইসরাইলিরা। নিহত ওই ব্যক্তির পরিবার ও মানবাধিকার গোষ্ঠীগুলোর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জজিরা। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, শুক্রবার (১১ জুলাই) রামাল্লার উত্তরে সিনজিল শহরে বসতি স্থাপনকারীরা সাইফোল্লাহ মুসাল্লেত নামের ওই যুবককে আক্রমণ করে হত্যা করে।ফ্লোরিডার টাম্পার মুসালেটে থাকা আত্মীয়-স্বজনদের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট জানায়, তাকে ইসরাইলের বসতি স্থাপনকারীরা পিটিয়ে হত্যা করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাতে রয়টার্স বলছে, ‘পশ্চিম তীরে একজন মার্কিন নাগরিকের মৃত্যুর খবর আমরা জানি। ’ তবে  ‘পরিবার এবং প্রিয়জনদের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানিয়ে’ তিনি এ বিষয়ে আরও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। সাইফ আল-দিন মুসালেট যিনি মুসালেট নামে অধিক পরিচিত, তার চাচাতো ভাই ফাতেমাহ মুহাম্মদ এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, তিনি (মুসালেট) ফ্লোরিডা থেকে ফিলিস্তিনি পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এছাড়া মুসালেটকে আক্রমনের সময় মোহাম্মদ শালাবি নামের আরেক ফিলিস্তিনিকে গুলি করা হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। অধিকার কর্মীরা প্রায়শই জানিয়ে আসছে যে, পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি পাড়া এবং শহরগুলোতে লুটপাট করছে।  কখনো কখনো বাড়িঘর এবং যানবাহন পুড়িয়ে দিচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শায়েস্তাগঞ্জ সমন্বয়ক পরিচয়ে আ’লীগ নেতার ছেলের চাঁদাবাজি
শায়েস্তাগঞ্জ সমন্বয়ক পরিচয়ে আ’লীগ নেতার ছেলের চাঁদাবাজি

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম সম্পাদক আবিদুর রহমানের ছেলে মোঃ রিমন সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করছেন।  বৈষম্যবিরোধী ছাত্র Read more

ফুলবাড়ীতে জ্বালানি তেলের তীব্র সংকট, ভোগান্তি চরমে
ফুলবাড়ীতে জ্বালানি তেলের তীব্র সংকট, ভোগান্তি চরমে

সারা দেশের মতো কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায়ও দেখা দিয়েছে জ্বালানি তেলের তীব্র সংকট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মোটরসাইকেল চালকসহ বিভিন্ন Read more

নজরুল বিশ্ববিদ্যালয়ে অনিয়ম–দুর্নীতির অভিযোগ, ৩৯ জনকে শোকজ
নজরুল বিশ্ববিদ্যালয়ে অনিয়ম–দুর্নীতির অভিযোগ, ৩৯ জনকে শোকজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৩৯ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শোকজ নোটিশ দিয়েছে Read more

ফুলবাড়ীতে নববর্ষের প্রথম সকালেই তীব্র ঠান্ডায় স্থবির জনজীবন  
ফুলবাড়ীতে নববর্ষের প্রথম সকালেই তীব্র ঠান্ডায় স্থবির জনজীবন  

দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে কয়েকদিনে শীত ও ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। বৃহস্পতিবার (১লা জানুয়ারি) নববর্ষের প্রথম সকালেই ঘনকুয়াশা আর Read more

আমার মনে হয় ইউক্রেনের ৭৮ শতাংশ দখল করে নিয়েছে রাশিয়া: ট্রাম্প
আমার মনে হয় ইউক্রেনের ৭৮ শতাংশ দখল করে নিয়েছে রাশিয়া: ট্রাম্প

ইউক্রেনের ৭৮ শতাংশ জমি রাশিয়া দখল করে নিয়েছে বলে অনুমান করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন যেমন আছে তেমনই রেখে Read more

গাজীপুরে টুংটাং শব্দে মুখর কামার পল্লী
গাজীপুরে টুংটাং শব্দে মুখর কামার পল্লী

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গাজীপুরের কাশিমপুরসহ বিভিন্ন উপজেলায় ব্যস্ততা বেড়েছে কামার পল্লীতে। হাতুড়ি পেটানো টুং টাং শব্দে এখন মুখর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন