বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আমাদের সকলের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে’ বলে আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন। দেশকে পুনর্গঠন করতে হবে আমাদের। সর্বপ্রথম যে কাজ করা উচিৎ সেটা হলো, যারা আমাদের উপর নির্যাতন করেছে, আমাদের ভাইদের হত্যা করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। এছাড়াও, মানুষ যাতে তাদের ভোটাধিকার ফিরে পায়, সেটা নিশ্চিত করতে হবে।বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টায় কুমিল্লা মহানগর বিএনপির কার্যালয়ের সামনে জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী বিজয় র‍্যালির অংশ হিসেবে কুমিল্লা জেলা ও মহানগর বিএনপির আয়োজিত র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।ডা. জাহিদ আরো বলেন, ‘জাতির বৃহত্তর স্বার্থে যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে, আমরা সেটাকে সাধুবাদ জানাই। আগামীতে একজন নির্বাচিত সরকার দেশের ক্ষমতা গ্রহণ করবে, এটাই আমরা চাই।’বিএনপির এই নেতা আরো বলেন, ‘আগামী দিনে মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য অপেক্ষা করছে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই হবে। বিগত ৪টি নির্বাচনে মানুষ সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আশা করি, আগামীতে তারা সেটা পারবে।’তিনি আরো বলেন, ‘স্বৈরাচারীরা যে টাকা বিদেশে পাচার করেছে, তা ফিরিয়ে এনে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন করতে হবে। এরপর, যারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদেরকে পুনর্বাসন করতে হবে।’তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, ‘গত ১৬ বছর ধরে আপনারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন। এই কুমিল্লায় আমাদের অনেক নেতাকর্মীকে গুম করা হয়েছে। হাজার হাজার নেতাকর্মী আহত হয়েছে। হাজার হাজার নেতাকর্মী কোর্টের বারান্দায় বসে কেঁদেছে। আজ আমরা সেসব ভাইদেরকে স্মরণ করছি। যারা শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা নির্যাতিত হয়েছে, আমরা সবসময় তাদের পাশে আছি। বিএনপি তাদের সবসময় সহযোগিতা করে আসছে, আগামীতেও করবে।’এর আগে বিএনপির কার্যালয়ের সামনে থেকে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সভাশেষে সংক্ষিপ্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুই মাসের মজুত ছিল, এত তেল গেল কোথায়: আসিফ মাহমুদ
দুই মাসের মজুত ছিল, এত তেল গেল কোথায়: আসিফ মাহমুদ

সরকার ক্ষমতা গ্রহণের এক মাসের মধ্যে ২ মাসের তেলের মজুত কমে আসার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা Read more

ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোলে আটকা ৩৬ গার্মেন্টস পণ্যের ট্রাক
ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোলে আটকা ৩৬ গার্মেন্টস পণ্যের ট্রাক

বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, পোশাকসহ প্রায় সাত ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত সরকার। এতে মারাত্মকভাবে বাধাগ্রস্ত Read more

সরকারি চাল নিতে বাধ্যতামূলক চাঁদা, ১১ ইউপি সদস্য আটক
সরকারি চাল নিতে বাধ্যতামূলক চাঁদা, ১১ ইউপি সদস্য আটক

সরকারি চাল বিতরণের নামে দরিদ্র নারীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের প্রতিবাদের Read more

‘ইরানে স্থল অভিযান চালালে যুক্তরাষ্ট্রের পরিণতি ভয়াবহ হবে’
‘ইরানে স্থল অভিযান চালালে যুক্তরাষ্ট্রের পরিণতি ভয়াবহ হবে’

ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের একজন মুখপাত্র রোববার এক কড়া বিবৃতিতে সতর্ক করে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানি ভূখণ্ডে কোনো Read more

মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী
মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী

মায়ের স্বপ্ন ছিল ছেলে একদিন বড় হবে। ব্যতিক্রম কিছু করবে। ছেলে সফল হয়ে যখন বাড়ি ফিরবে তখন এলাকার মানুষ তাকে Read more

অপারেশন সিদুরে পাকিস্তান হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছিল: মোদি
অপারেশন সিদুরে পাকিস্তান হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছিল: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে দীপাবলি উদযাপন করে বলেছেন, বিক্রান্ত ভারতের সামরিক শক্তি ও আত্মনির্ভরতার প্রতীক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন