পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে সরকার গঠিত হয়ে দেশ এগিয়ে যাবে। এ দেশের জনগণ অংশগ্রহণমূলক নির্বাচন চায়—আনুপাতিক হারে। সে জন্য আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতি আয়োজন করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ভিপি নুরুল হক নুর।শুক্রবার (১১ জুলাই) রাত ৮টার দিকে চকরিয়া পৌরশহরের জনতা শপিং সেন্টার চত্বরে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।ভিপি নুর বলেন, ‘১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রকৃত প্রতিফলন এখনও বাংলাদেশের মানুষ পায়নি। ২৪ জুলাইয়ের আন্দোলনে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে হটাতে গিয়ে যারা শহীদ হয়েছেন, তাদের ত্যাগ যেন বৃথা না যায়—এই বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। যাতে আর কোনো ফ্যাসিবাদী শক্তি বাংলার মাটিতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।’তিনি আরও বলেন, ‘সাবেক এমপি, মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে গুম করে ভারতের সীমান্ত এলাকায় ফেলে দেওয়া হয়েছিল। হায়াৎ ছিল বলে তিনি বেঁচে আছেন।’উক্ত পথসভায় বক্তব্য রাখেন—গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, চট্টগ্রাম বিভাগের প্রধান সমন্বয়ক আবদুজ্জাহের, উচ্চতর পরিষদ সদস্য মো. আবু হানিফ, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমান, গণঅধিকার পরিষদের সহ-সাধারণ সম্পাদক কামরুন নাহার ডলি, বাংলাদেশ যুব অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি শাহেদ মেম্বার প্রমুখ। এছাড়াও সভায় কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।এর আগে তিনি পেকুয়ার মেহেরনামায়, চট্টগ্রামে জুলাই আন্দোলনের শহীদ কলেজ ছাত্র ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন। পরে বিভিন্ন এলাকায় পথসভায় বক্তব্য রাখেন।এদিকে চকরিয়া-পেকুয়া আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে আবদুল কাদের প্রাইমকে পরিচয় করিয়ে দেন এবং তার জন্য সহযোগিতা করার আহ্বান জানান ভিপি নুর।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীনগরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
শ্রীনগরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বিষধর সাপের কামড়ে সেলিনা বেগম (৫৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রামের Read more

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আক্তার মিয়া ও হাবিব মিয়া নামে দুইজন নিহত হয়েছেন।মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১১টা থেকে Read more

শার্শায় ব্যবসায়ীর কাছে চাঁদাদাবির অভিযোগে যুবক আটক
শার্শায় ব্যবসায়ীর কাছে চাঁদাদাবির অভিযোগে যুবক আটক

যশোরের শার্শা থানার পুলিশ এক ব্যবসায়ীর কাছে তিন লাখ টাকা চাঁদাদাবির অভিযোগে আব্দুর রহমান (২৫) নামে এক যুবককে আটক করেছে। বুধবার Read more

‘ধুরন্ধর ২’-এ রণবীরের ঝলক, খোলামেলা প্রশংসা করলেন আল্লু অর্জুন
‘ধুরন্ধর ২’-এ রণবীরের ঝলক, খোলামেলা প্রশংসা করলেন আল্লু অর্জুন

গতকাল প্রিভিউ শো-তে কিছুটা ঝামেলার সম্মুখীন হলেও আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আদিত্য ধরের নতুন স্পাই অ্যাকশন থ্রিলার Read more

চুয়াডাঙ্গায় মাঠ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
চুয়াডাঙ্গায় মাঠ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় আলমগীর হোসেন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের সুরতহল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে Read more

বিয়ে নিয়ে মন্তব্য করায়, ‘নারীবিদ্বেষী’ তকমা ভিকির
বিয়ে নিয়ে মন্তব্য করায়, ‘নারীবিদ্বেষী’ তকমা ভিকির

২০২১ সালের ডিসেম্বরে ক্যাটরিনাকে বিয়ে করেন ভিকি। সম্প্রতি তাঁরা সন্তানের জন্মও দিয়েছেন। বলিউডে তাঁরা 'পাওয়ার কাপল' বলেই পরিচিত। কিন্তু সম্প্রতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন