মাইক্রোফোন হাতে বিপিএলে কাজ করার কথা ছিল রিধিমা পাঠকের। তবে ভারতীয় উপস্থাপিকার অধ্যায় শুরুর আগেই শেষ। বাংলাদেশে আসার আগেই তাকে উপস্থাপনার প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে।উপস্থাপনা ও ধারাভাষ্য প্যানেলে এবার নতুনত্ব এনেছে বিপিএল কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে পাকিস্তানের উপস্থাপিকা জয়নব আব্বাস এসেছেন বাংলাদেশ। তিনি অবশ্য ফিরে যাচ্ছেন। ঢাকা পর্বে তাই রিধিমার উপস্থাপনা করার কথা ছিল। কিন্তু তার আসাই হলো না।সঙ্গে ওয়াকার ইউনিস, রমিজ রাজা ও ড্যারেন গফের মতো জনপ্রিয় ধারাভাষ্যকাররা আছেন এবারের বিপিএলে। রিধিমার বাদ পড়াটা যে মুস্তাফিজুর রহমানের ঘটনার প্রভাব তা না বললেও চলে। গত শনিবার আইপিএল থেকে মুস্তাফিজুরকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দেয় বিসিসিআই। পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের কথা মতো বাংলাদেশি পেসারকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতাও। এমন সিদ্ধান্তের পরেই বাংলাদেশ-ভারতের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, এক চিঠির মাধ্যমে আইসিসিকে জানিয়ে দিয়েছে বিসিবি। ভেন্যুর বদল চায় বাংলাদেশ। সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, আইপিএলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ থাকবে। সেই উত্তাপের প্রভাব পড়েছে রিধিমার বাদ পড়াতে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (২৮ ডিসেম্বর ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৮ ডিসেম্বর ২০২৫)

আজ বিপিএলের কোনো ম্যাচ নেই। মেলবোর্ন স্টার্স ও সিডনি থান্ডারের বিগ ব্যাশ লিগসহ ভারত-শ্রীলঙ্কার নারী দলের টি-টোয়েন্টি আজ। ক্রিকেটবিগ ব্যাশ লিগমেলবোর্ন Read more

‌‘উপদেষ্টাদের কল রেকর্ড কারো কাছে থাকা বেআইনি ও ব্লাকমেইলিং’
‌‘উপদেষ্টাদের কল রেকর্ড কারো কাছে থাকা বেআইনি ও ব্লাকমেইলিং’

একটি ইসলামিক দলের নেতা বলেছেন, তাদের কাছে উপদেষ্টাদের কলরেকর্ড আছে, তা ফাঁস করবেন। এখানে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, উপদেষ্টাদের কলরেকর্ড Read more

লক্ষ্মীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
লক্ষ্মীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান ভূঁইয়া হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মুক্তার হোসেনকে Read more

আজ আপেল খাওয়ার দিন
আজ আপেল খাওয়ার দিন

কমবেশি সবাই আপেল খেতে পছন্দ করি। অতি পরিচিত পুষ্টিকর ও সুস্বাদু ফল এটি। কথায় আছে, 'প্রতিদিন একটি আপেল খেলে চিকিৎসকের Read more

Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

বিভিন্ন দাবিতে উত্তাল বরিশাল নার্সিং কলেজ
বিভিন্ন দাবিতে উত্তাল বরিশাল নার্সিং কলেজ

বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার ৭২ ঘন্টা পার হলেও অভিযুক্ত শিক্ষকদের অপসারন না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন