কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখার নাজির অনুকুল কান্তি তরফদার দীর্ঘ চার বছর ধরে কুকুরটি লালন-পালন শুরু করেন। আদর করে কুকুরটির নামও রাখেন কালু। চার বছর ধরে সংসারের সদস্য হয়ে থাকা প্রিয় কুকুর কালুকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে নাজির অনুকুল কান্তি তরফদারের পুরো পরিবার। অনেক খোঁজাখুঁজি করেও কুকুরটির খুঁজ পাচ্ছেন না তারা। কুকুরটির প্রতি মালিকের ভালোবাসা এমনই যে, হারানোর পরপরই তিনি থানায় গিয়ে অভিযোগও করেছেন।মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালে কিশোরগঞ্জ জেলা শহরের আখরা বাজার ব্রিজে এক করুণ ডাক, ‘একটি কুকুর হারিয়ে গেছে, কেউ দেখে থাকলে জানাবেন।’ কুকুর হারানোয় শহরজুড়ে মাইকিং করা, এমন ঘটনা সচরাচর দেখা যায় না। কিন্তু এ যেন কোনো সাধারণ কুকুর নয়, কোনো সাধারণ সম্পর্কও নয়। চার বছর ধরে সংসারের সদস্য হয়ে থাকা প্রিয় কুকুর ‘কালু’কে হারিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েছেন নাজির অনুকুল কান্তি তরফদার। এর আগে গত শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে হঠাৎ নিখোঁজ হয় কালু।জানা যায়, দেশীয় জাতের এই কুকুরটির গায়ের রং কালো, আর গলার চারপাশে সাদা পশমের একটি বৃত্ত। হারানোর সময় গলায় ছিল একটি বেল্টও। নিজের সন্তানের মতো লালন-পালন করেছেন। প্রতিদিন সকালে ও বিকেলে একসঙ্গে হাঁটতে বের হয়। ওইদিন বিকেলে শহরের আলোরমেলা বাসা থেকে কুকুরটিকে নিয়ে নাজির অনুকুল কান্তি তরফদার হাঁটতে বের হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আসলে হঠাৎ নিখোঁজ হয় কালু।মানুষের সঙ্গে প্রাণের বন্ধন যে কতটা গভীর হতে পারে, তারই এক বাস্তব উদাহরণ এই ঘটনা। চার বছরের সঙ্গীকে হারিয়ে এখন দিন কাটছে অনুকুল কান্তি তরফদারের। অপেক্ষায়, যদি একবার কালু ফিরে আসে! এদিকে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং চালানো হচ্ছে। একটি গৃহপালিত কুকুর হারিয়ে গেছে। গায়ের রঙ কালো, গলায় সাদা পশম, গলায় বেল্ট পরানো। কেউ দেখে থাকলে দয়া করে ডিসি অফিসের নেজারত শাখায় খবর দিন।অনুকুল কান্তি তরফদার কান্না জর্জরিত কণ্ঠে বলেন, ‘কালুকে আমি শুধু কুকুর বলব না, ও আমার পরিবারের একজন সদস্য। চার বছর ধরে নিজের সন্তানের মতো লালন-পালন করেছি। প্রতিদিন সকালে ও বিকেলে একসঙ্গে হাঁটতাম তাকে নিয়ে। শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে হঠাৎ ওকে খুঁজে পেলাম না। সারা রাত খুঁজেছি, কিন্তু পাইনি।’তিনি আরও বলেন, ‘কালু খুব শান্ত স্বভাবের কুকুর। হয়তো পথ হারিয়ে গেছে, হয়তো কারও ঘরে আশ্রয় নিয়েছে। তাই সবার কাছে অনুরোধ করছি, যদি কেউ ওকে দেখে থাকেন, দয়া করে খবর দিন। কালুর খুঁজ পেতে সবার সহযোগিতা কামনা করছি। কালু নিখোঁজের ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছি।’এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মালিকের পক্ষ থেকে কুকুর নিখোঁজের একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চলতি মাসেই দ্বিগুণ দামে ৯ কার্গো এলএনজি আসছে
চলতি মাসেই দ্বিগুণ দামে ৯ কার্গো এলএনজি আসছে

ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির আঁচ লাগচ্ছে পুরো বিশ্বে। বিশেষ করে ইরানের হরমুজ প্রণালি অবরোধের Read more

আকাশে মেঘ নেই, মাঠে নেই জল: ফুলবাড়ীর চাষিদের হাহাকার
আকাশে মেঘ নেই, মাঠে নেই জল: ফুলবাড়ীর চাষিদের হাহাকার

দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভরা বর্ষাকালেও খরা, চরম দুশ্চিন্তায় পড়েছেন আমন চাষিরা। চলছে আষাঢ় মাস। বর্ষার ভরা মৌসুম। তবুও Read more

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ স্থলে হামলার প্রতিবাদে উত্তাল ভোলা
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ স্থলে হামলার প্রতিবাদে উত্তাল ভোলা

গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের গাড়িবহর এবং সমাবেশ স্থলে হামলার প্রতিবাদে Read more

ডেসটিনির রফিকুলের নেতৃত্বে ‘আ-আম জনতা পার্টি’র আত্মপ্রকাশ
ডেসটিনির রফিকুলের নেতৃত্বে ‘আ-আম জনতা পার্টি’র আত্মপ্রকাশ

দেশের জনগণের ন্যায্য অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা বা মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ আ-আম Read more

ন্যাটো সম্মেলনে এরদোয়ান-ট্রাম্প বৈঠক, আলোচনা হলো যেসব বিষয়ে
ন্যাটো সম্মেলনে এরদোয়ান-ট্রাম্প বৈঠক, আলোচনা হলো যেসব বিষয়ে

নেদারল্যান্ডসের হেগে ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠক করেন।ন্যাটো শীর্ষ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট Read more

শিবচরে গণঅধিকার পরিষদের লিফলেট বিতরণ
শিবচরে গণঅধিকার পরিষদের লিফলেট বিতরণ

‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’—এই স্লোগানকে সামনে রেখে নতুন সদস্য সংগ্রহের উদ্দেশ্যে মাদারীপুরের শিবচরে লিফলেট বিতরণ করেছে গণ অধিকার পরিষদ ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন