মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু সংলগ্ন মাওয়া এলাকায় যাত্রীবাহী তিনটি বাসসহ মোট পাঁচটি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৮ থেকে ১০ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।মাওয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) জিয়াউল হায়দার জানান, ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতু হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। মাওয়া খান বাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সামনে থাকা আরও দুটি বাসকে ধাক্কা দেয়। পরপর সংঘর্ষে একটি জিপ ও একটি প্রাইভেটকারও ক্ষতিগ্রস্ত হয়।তিনি আরও বলেন, দুর্ঘটনায় অন্তত ৮ থেকে ১০ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।ঘটনার কয়েক মিনিটের মধ্যেই ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো সরিয়ে নেওয়া হয়। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার
গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, "আমরা আজকে এখানে সমবেত হয়েছি একসাথে খোলামেলা আলাপ করতে। আমাদের সামনে Read more

হাজী সেলিমের বাড়ি থেকে ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার
হাজী সেলিমের বাড়ি থেকে ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার

রাজধানীর লালবাগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাড়িতে যৌথবাহিনীর অভিযানে ৬টি ব্যক্তিগত বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছে।রবিবার (২৮ Read more

বেরোবিতে যৌন হয়রানির অভিযোগে প্রফেসর রশীদুল সাময়িক বরখাস্ত  
বেরোবিতে যৌন হয়রানির অভিযোগে প্রফেসর রশীদুল সাময়িক বরখাস্ত  

যৌন হয়রানির অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) পরিসংখ্যান বিভাগের একজন নারী শিক্ষার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের আলোকে এবং Read more

অবৈধভাবে দেশে ফেরার পথে জৈন্তাপুর সীমান্তে চার শিশুসহ ১৮ বাংলাদেশি আটক
অবৈধভাবে দেশে ফেরার পথে জৈন্তাপুর সীমান্তে চার শিশুসহ ১৮ বাংলাদেশি আটক

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়া ভারত থেকে দেশে প্রবেশের সময় চার শিশুসহ ১৮ বাংলাদেশিকে আটক করেছে Read more

শাহজালাল বিমানবন্দরে লাগেজ চুরি যেন থামছেই না!
শাহজালাল বিমানবন্দরে লাগেজ চুরি যেন থামছেই না!

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের লাগেজ হারিয়ে যাওয়া, লাগেজ ভাঙা এবং লাগেজ পেতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগাসহ নানা ধরনের Read more

ইরানে মার্কিন স্থল অভিযানে অংশ নেবে না ইসরায়েল
ইরানে মার্কিন স্থল অভিযানে অংশ নেবে না ইসরায়েল

ইরান যুদ্ধ আরও বিস্তারের আশঙ্কার মধ্যে ইসরায়েলের নতুন অবস্থানের ইঙ্গিত মিলেছে। ইরানে মার্কিন স্থল অভিযান হলে তাতে অংশ নেবে না Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন