বাঁশখালীতে বেপরোয়া গতিতে ছেড়ে আসা পরিবহন সংস্থা এস. আলমের একটি বাসের ধাক্কায় লণ্ডভণ্ড হয়ে গেছে একটি যাত্রী ছাউনি। এতে কেউ হতাহত না হলেও চারটি পিলার ভেঙে পড়ে যাত্রী ছাউনিটি মাটির সাথে মিশে গেছে।মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে বাঁশখালী  প্রধান সড়কের পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ি সোলতানিয়া সড়কের মাথায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী আতিক সওদাগর, মোরশেদুল ইসলাম জানান, পরিবহন সংস্থা এস. আলমের চট্টগ্রাম মুখী বেপরোয়া গতিতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে  (চট্ট মেট্রো-ব ১১-১৭০৬) পুঁইছড়ি সোলতানিয়া সড়কের মাথায় অবস্থিত যাত্রী ছাউনিকে সজোরে ধাক্কা দেয়। এসময় ক্ষুব্ধ স্থানীয় জনতা চালকসহ বাসটি আটক করলে এস. আলম কর্তৃপক্ষ যাত্রী ছাউনিটি পুনরায় নির্মাণ করে দেওয়ার আশ্বাস প্রদান করেন।স্থানীয়রা জানান, পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসা, মাস্টার নজির আহমেদ ডিগ্রি কলেজ, আম্বিয়া খাতুন মহিলা দাখিল মাদ্রাসা, দক্ষিণ পুঁইছড়ি মদিনাতুল উলুম মাদ্রাসা, নাপোড়া-শেখেরখীল উচ্চ বিদ্যালয়, পুঁইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়সহ ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাত্রী ছাউনিটির নিচে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষমাণ থাকেন। ২০১৭ সালে পুঁইছড়ি ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিল থেকে যাত্রী ছাউনিটি নির্মাণ করা যায়। হঠাৎ যাত্রী ছাউনিটি লণ্ডভণ্ড হয়ে যাওয়ায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীর আশ্রয়স্থল অনিশ্চিত হয়ে গেল।স্থানীয় বিএনপি নেতা সোলতানুল আজিম চৌধুরী জানান, এস. আলম বাস প্রেমবাজার কাউন্টারের বাসগুলো বাজার হতে এক কিলোমিটার দক্ষিণে জিব্রাণ পার্ক নামক স্থানে পুইছড়ি সোলতানিয়া রোড়ের মাথায় এসে প্রায় সময়ই গাড়ি  ঘুরাতে গিয়ে দূর্ঘটনা ঘটিয়ে থাকে এবং সোলতানিয়া সড়কের মুখে রাস্তার অংশ প্রায়ই দাবিয়ে ফেলা এস.  আলম বাসের নিত্তনৈমিত্তিক ঘটনা ।স্থানীয় সূত্রে জানা যায়, একই স্থানে কিছুদিন আগে এস. আলম বাস মাদ্রাসা পড়ুয়া এক শিক্ষার্থীকে মারাত্মক আঘাত করার পর স্থানীয়রা সড়ক অবরোধ করলে পুলিশ ও আর্মি এসে বাসটি থানায় নিয়ে যায়। পরবর্তীতে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে বাসটি থানা হতে ছাড়িয়ে নেওয়া হয়। সম্প্রতি একই সৃথানে জাফর আহমদ নামে এক বৃদ্ধকে এস. আলম আঘাত করলে একদিন পরেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কানেক্টেড এই সড়কে দীর্ঘদিন ধরে গতি প্রতিরোধক চিহ্ন স্থাপনের জন্য স্থানীয়রা দাবি জানিয়ে আসছেন।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম  অফিসের এক কর্মকর্তা জানান, গত ৬ অক্টোবর পর্যন্ত বাসটির (চট্ট মেট্রো-ব ১১-১৭০৬) ফিটনেসের মেয়াদ ছিল।এ বিষয়ে এস. আলম কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলম বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে এসিল্যান্ডকে পাঠিয়েছি। এটি যেহেতু সরকারি সম্পদ, তাই এস. আলম কর্তৃপক্ষ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে আমির হামজাকে অবাঞ্ছিত ঘোষণা
ঝিনাইদহে আমির হামজাকে অবাঞ্ছিত ঘোষণা

জামায়াত নেতা ও কুষ্টিয়া-৩ আসনের জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপির Read more

ইয়াবার চালানসহ ছদ্মবেশী ১৭ জেলে গ্রেফতার
ইয়াবার চালানসহ ছদ্মবেশী ১৭ জেলে গ্রেফতার

কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিন সংলগ্ন গভীর সাগর থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুটি ফিশিং ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। এসময় মাদক পাচারে জড়িত ১৭ Read more

প্রেমিকার সঙ্গে আপসের শর্ত ভঙ্গের অভিযোগে ফের কারাগারে নোবেল
প্রেমিকার সঙ্গে আপসের শর্ত ভঙ্গের অভিযোগে ফের কারাগারে নোবেল

প্রেমিকার সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় আপসের শর্ত ভঙ্গের অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর Read more

নারায়ণগঞ্জে জাকির খান কারামুক্ত, রাজনীতিতে নতুন প্রভাব
নারায়ণগঞ্জে জাকির খান কারামুক্ত, রাজনীতিতে নতুন প্রভাব

নারায়ণগঞ্জের ব্যাপক আলোচিত-সমালোচিত, ছাত্রদলের সাবেক নেতা জাকির খান কারাগার থেকে মুক্তি পেয়েছেন। রবিবার (১৩ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ কারাগার থেকে মুক্তি পান Read more

নওগাঁয় হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত
নওগাঁয় হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নওগাঁয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন