দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ১৩টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। এসব বিদ্যালয় থেকে মোট পরীক্ষার্থী ছিল ৯৮ জন।আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মীর সাজ্জাদ আলীর পাঠানো পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।চলতি বছর দিনাজপুর বোর্ডে গড় পাসের হার ৬৭ দশমিক ০৩ শতাংশ হলেও ওই ১৩টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।বিদ্যালয়গুলো হচ্ছে, রংপুর জেলার পীরগাছা উপজেলার রতনপুর উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ উপজেলার ছোট উজিরপুর উচ্চবিদ্যালয়, গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার গরিদাহা উচ্চ বিদ্যালয়, গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, নীলফামারী জেলার ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সদর উপজেলার পূর্ব কুমারপুর উচ্চ বিদ্যালয়, নাগেশ্বরী উপজেলার পায়রাডাঙ্গা উচ্চ বিদ্যালয়, পুলবাড়ী উপজেলার নাজার মামুদ উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট সদর উপজেলার পশ্চিম বড়ুয়া রোটারী উচ্চ বিদ্যালয়, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সাত কামার উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সানুয়া উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় এবং পঞ্চগড় জেলার বোদা উপজেলার ডাবর ভাঙ্গা উচ্চ বিদ্যালয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার আসামির দোষ স্বীকার
সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার আসামির দোষ স্বীকার

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন র‍্যাবের হাতে গ্রেপ্তার স্বাধীন। শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় Read more

বিচার-সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন মূল লক্ষ্য: হাসনাত আবদুল্লাহ
বিচার-সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন মূল লক্ষ্য: হাসনাত আবদুল্লাহ

বিচার-সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন আমাদের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।শুক্রবার (০৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ে Read more

ভিপি নুরের ওপর হামলার ঘটনায় নিন্দা জানালেন মির্জা ফখরুল
ভিপি নুরের ওপর হামলার ঘটনায় নিন্দা জানালেন মির্জা ফখরুল

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানসহ নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা Read more

মুন্সিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তল-গুলি উদ্ধার
মুন্সিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তল-গুলি উদ্ধার

মুন্সিগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর Read more

হ্যান্ডকাপসহ আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৯
হ্যান্ডকাপসহ আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৯

লক্ষ্মীপুরের কমলনগরে হ্যান্ডকাপসহ আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনার মামলায় ৯ জনকে গ্রেপ্তার Read more

গরু কিনে ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের
গরু কিনে ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের

কক্সবাজারের রামুতে গরু কিনে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের হামলায় সালাউদ্দিন পারভেজ (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন