মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে মেট্রোরেলে সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন আদালত।আজ বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও অ্যাডভোকেট তানভীর আহমেদ।এর আগে, মেট্রোরেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে মেট্রোরেল ও সব ফ্লাইওভারে ব্যবহার করা বিয়ারিং প্যাডের গুণগত মান ঠিক আছে কি না, তা যাচাই করতে একটি কমিটি গঠন করতে বলা হয়। এছাড়া মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে আরেকটি রিট করা হয়।রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হয়েছেন। ২৬ অক্টোবর বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউক্রেনে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো রাশিয়া
ইউক্রেনে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো রাশিয়া

ইউক্রেনের সামরিক বিমানঘাঁটি ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলার ঠিক পরেই, রুশ সেনারা Read more

পাকুন্দিয়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা
পাকুন্দিয়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্ত্রী বাপের বাড়িতে চলে যাওয়ায় অভিমান করে মো: হৃদয় (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে Read more

আফগানিস্তানকে কোনও ছাড় দেওয়া হবে না: পাকিস্তানের প্রধানমন্ত্রী
আফগানিস্তানকে কোনও ছাড় দেওয়া হবে না: পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাকিস্তানের সার্বভৌমত্বের স্বার্থে আফগানিস্তানকে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শনিবার (১১ অক্টোবর) রাতে সীমান্তে Read more

বাবরকে জড়িয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্যের প্রতিবাদে নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ
বাবরকে জড়িয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্যের প্রতিবাদে নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে উত্তাল নেত্রকোনা।রবিবার (২৭ জুলাই) Read more

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের
গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ইসরায়েলের প্রাণঘাতি অভিযানের প্রাথমিক পর্যায়ের ঘোষণার পর অবরুদ্ধ গাজায় স্থায়ী ও অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।শনিবার (১৭ Read more

ময়মনসিংহের সাবেক সংসদ সদস্য রুহুল আমিন মারা গেছেন
ময়মনসিংহের সাবেক সংসদ সদস্য রুহুল আমিন মারা গেছেন

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের দুবারের সাবেক সংসদ সদস্য রুহুল আমিন মাদানী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার (১২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন