আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের ২৮৪ জন শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষার এডমিটে দায়িত্বরত শিক্ষকদের অবহেলার কারণে পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এতে পরীক্ষা দিতে না পারার প্রতিবাদে ওই সকল শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধসহ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। সকালে তারা আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের সামনে এ কর্মসূচী পালন করেন। এতে শিক্ষার্থীদের অভিভাবকরাও আন্দোলনে অংশগ্রহণ করেন।এসময় ভুক্তভোগী শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমানসহ শিক্ষকদের অবরুদ্ধ করে রেখেছেন। সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, ‘আমাদের ক্লাসে যেসব বিষয়ে পড়ানো হয়েছে, সেসব বিষয়ে কোনো অনুমোদন নেই এই কলেজের। যার কারণে এডমিট কার্ডে পরিসংখ্যান, সমাজকর্ম ও ভূগোল বিষয় আসে, যা আমাদের পড়ানো হয়নি। তাহলে আমরা পরীক্ষার খাতায় কী লিখব? আমাদের কলেজের কয়েকজন শিক্ষক-কর্মচারীর গাফিলতির কারণে আজকে আমাদের এ অবস্থা হল।”এর জন্য যারা দায়ী, তাদের শাস্তি পেতে হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’ এসময় শিক্ষার্থীরা বেশ কিছু দাবি তুলে ধরেন।দাবীগুলো হল- এডমিট কার্ড সংশোধনসহ পরীক্ষার নিশ্চয়তা ও লিখিত দিতে হবে। প্রবেশপত্রে ভুলের জন্য যেসব শিক্ষক-কর্মচারী দায়ী, তাদের চাকরিচ্যুত এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এ ঘটনায় সেখানে আন্দোলনরত শিক্ষার্থীরা স্কুল অ্যান্ড কলেজের গেটে অবস্থান নেওয়ায় অধ্যক্ষসহ শিক্ষকরা অবরুদ্ধ হয়ে পড়েছেন। তারা কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমানের পদত্যাগ দাবি করেছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয়: ধর্ম উপদেষ্টা
১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয়: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয়। আমি দায়িত্বে Read more

ভৈরবে ধর্ষণের অভিযোগে যুবক আটক, কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা
ভৈরবে  ধর্ষণের অভিযোগে যুবক আটক, কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা

কিশোরগঞ্জের ভৈরবে কিশোরী (১৬)কে ধর্ষণের অভিযোগে মাহফুজ মিয়া (২৩) নামে এক যুবককে আটক করেছে ভৈরব থানা পুলিশ। অভিযুক্ত যুবক উপজেলার Read more

গণহত্যায় জড়িতদের বিচার দৃশ্যমান না হলে নির্বাচন পেছাতে পারে: সারজিস
গণহত্যায় জড়িতদের বিচার দৃশ্যমান না হলে নির্বাচন পেছাতে পারে: সারজিস

জামালপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ গণহত্যায় জড়িতদের বিচার দৃশ্যমান না হলে Read more

সৈয়দপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ 
সৈয়দপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ 

নীলফামারীর সৈয়দপুরে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৮ জুন) সকাল ৭টার দিকে Read more

Reseña del casino Betson: bonos, juegos y pagos
Reseña del casino Betson: bonos, juegos y pagos

Guía práctica del casino Betson: qué esperar Esta review está enfocada en transacciones y uso diario: cómo funcionan los promos, Read more

সৎভাবে কাজ করছি, ব্যর্থ হলে সরে যাবো: সালাহউদ্দিন
সৎভাবে কাজ করছি, ব্যর্থ হলে সরে যাবো: সালাহউদ্দিন

জাতীয় দলে সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সালাউদ্দিন। পাশাপাশি জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বও আংশিকভাবে পালন করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন