ফিলিস্তিনের গাজায় গণহত্যা ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন যথেষ্ট কিছু করছে না বলে অভিযোগ করেছে স্পেন।বুধবার (০৯ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।প্রতিবেদনে বলা হয়, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বুধবার ফিলিস্তিনে গণহত্যার দায়ে সরাসরি ইসরায়েলকে অভিযুক্ত করেছেন এবং বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এই মানবিক সংকট ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।স্পেনের সংসদে ভাষণ দিতে গিয়ে তিনি বলেছেন, “কোনো দেশ যদি ইউরোপীয় ইউনিয়নের মৌলিক নীতিকে পদদলিত করে কিংবা অনাহার ও যুদ্ধকে অস্ত্র হিসেবে ব্যবহার করে একটি বৈধ রাষ্ট্রকে ধ্বংস করতে চায়, তবে সেই দেশ ইউরোপের অংশীদার হতে পারে না।”সানচেজ বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার যে কার্যক্রম চালাচ্ছে, তা ইতিহাসে “২১শ শতকের অন্যতম অন্ধকারতম অধ্যায়” হিসেবে বিবেচিত হবে।তিনি বলেন, “যেসব মর্মান্তিক ছবি আমরা প্রতিদিন দেখছি — ধ্বংসস্তূপে পরিবারকে খুঁজে বেড়ানো শিশু, তীব্র খাদ্যসংকটে তাঁবুতে নিঃশ্বাসত্যাগ করা মানুষ — এগুলো কেবল আমাদের আবেগে আঘাত করা বা বিব্রত হওয়ার জন্য নয়। এই দৃশ্যগুলো আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ইউরোপকে পদক্ষেপ নিতে বাধ্য করা উচিত।”স্পেনের প্রধানমন্ত্রী আরও বলেন, “যে কারণে আমরা রুশ প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেনে যুদ্ধ চালানোর জন্য দোষারোপ করি, সেই একই অপরাধ যদি নেতানিয়াহু ফিলিস্তিনে করেন, তাহলে আমরা তাকে ছাড় দিতে পারি না।”উল্লেখ্য, টানা ২১ মাস ধরে ফিলিস্তিনের গাজায় লাগাতার হামলা ও গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। জাতিসংঘ ও স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় ৫৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁয় প্রশ্নফাঁস চক্রের সদস্যসহ আটক ৯
নওগাঁয় প্রশ্নফাঁস চক্রের সদস্যসহ আটক ৯

যৌথ বাহিনীর অভিযানে নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুজনসহ ৯ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) Read more

আইএল টি-টোয়েন্টির ফাইনালসহ টিভিতে আজকের খেলা (৪ জানুয়ারি ২০২৬)
আইএল টি-টোয়েন্টির ফাইনালসহ টিভিতে আজকের খেলা (৪ জানুয়ারি ২০২৬)

অ্যাশেজের শেষ টেস্ট শুরু আজ। বিপিএলে আছে দুটি ম্যাচ। আইএল টি-টোয়েন্টি ফাইনালে সাকিবের এমিরেটসের প্রতিপক্ষ ভাইপার্স। আছে প্রিমিয়ার লিগ ও Read more

যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাস চালু
যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাস চালু

ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে ফিলিস্তিনের দূতাবাস। লন্ডনে নিযুক্ত ফিলিস্তিনি দূত এটিকে ‘ঐতিহাসিক Read more

বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৮.৮৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৮.৮৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে

বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও গত অর্থবছরে (২০২৪-২৫) বাংলাদেশ তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি খাতে ৮.৮৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময়ে রপ্তানি Read more

লক্ষ্মীপুরে আচরণবিধি লঙ্ঘনে বিএনপির কর্মীকে জরিমানা
লক্ষ্মীপুরে আচরণবিধি লঙ্ঘনে বিএনপির কর্মীকে জরিমানা

লক্ষ্মীপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে বিএনপির এক কর্মীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। অনুমতি ছাড়া সমাবেশ করার অভিযোগে বিএনপি মনোনীত Read more

ছেলেকে না পেয়ে ব্যবসায়ী বাবাকে গ্রেফতার, প্রতিবাদে গৌরনদীতে দোকান বন্ধ
ছেলেকে না পেয়ে ব্যবসায়ী বাবাকে গ্রেফতার, প্রতিবাদে গৌরনদীতে দোকান বন্ধ

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাদ্দাম বাজার এলাকা থেকে এক ব্যবসায়ীকে গ্রেফতারের প্রতিবাদে বাজারের অন্তত ১৫টি দোকান বন্ধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন