বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাদ্দাম বাজার এলাকা থেকে এক ব্যবসায়ীকে গ্রেফতারের প্রতিবাদে বাজারের অন্তত ১৫টি দোকান বন্ধ রেখে প্রতিবাদ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।ব্যবসায়ীদের অভিযোগ, ছাত্রলীগ সমর্থিত শামীম হাওলাদারকে না পেয়ে গত ৮ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে তার বাবা ৭০ বছর বয়সী শাজাহান হাওলাদার খোকনকে নিজ দোকান থেকে গ্রেফতার করে গৌরনদী মডেল থানা পুলিশ।গ্রেফতারকৃত শাজাহান হাওলাদার খোকন সাদ্দাম বাজারের সভাপতি এবং চার্চ অব বাংলাদেশ সাধু ফিলিপের গির্জার নৈশ্যপ্রহরী হিসেবেও দায়িত্ব পালন করেন।সাদ্দাম বাজারের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান বলেন, “শাজাহান হাওলাদার খোকন কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। তার ছোট ছেলে শামীম হাওলাদার ছাত্রলীগ সমর্থিত হওয়ায় পুলিশ তাকে খুঁজতে আসে। কিন্তু তাকে না পেয়ে তার বাবাকে গ্রেফতার করা হয়, যা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। যতদূর জানি, তার বা তার ছেলের বিরুদ্ধে কোনো মামলা নেই।” তিনি আরও জানান, গ্রেফতারকৃত শাজাহান হাওলাদার খোকন ধুরিয়াইল গ্রামের শাহেব আলী হাওলাদারের ছেলে।এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিখ হাসান রাসেল বলেন, “তাকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই গ্রেফতার করা হয়েছে। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবগত। দোকান বন্ধ করে প্রতিবাদ করা ব্যবসায়ীদের নিজস্ব বিষয়।”এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈশ্বরদীতে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন
ঈশ্বরদীতে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

পাবনার ঈশ্বরদীতে নানা দূর্নীতি ও অনিয়মের অভিযোগে চররুপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ রেজার অপসারণের দাবিতে সড়কে নেমে মানববন্ধন Read more

বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে: দুদু
বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে: দুদু

বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে। ফলে গণভোটের রায় নিয়ে নতুন সংকট তৈরি হবে। এজন্য গণভোটের বিষয়টি বাস্তবিক অর্থে Read more

সাদাপাথর ফেরত দিতে আলটিমেটাম দিলেন ডিসি সারোয়ার
সাদাপাথর ফেরত দিতে আলটিমেটাম দিলেন ডিসি সারোয়ার

সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর আগামী সোমবার সন্ধ্যার মধ্যে নিজ উদ্যোগে, নিজে খরচে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। Read more

বিনোদন পার্কে অবিবাহিত যুগল ও স্কুল ড্রেস পরিহিত শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ
বিনোদন পার্কে অবিবাহিত যুগল ও স্কুল ড্রেস পরিহিত শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ

সরকারি নির্দেশনার আলোকে ভালুকা উপজেলার সকল বিনোদন পার্কের কার্যক্রমে কঠোর নিয়ম জারি করেছে প্রশাসন। রবিবার (১৩ জুলাই) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে Read more

তারাগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি
তারাগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ছুরি গলায় ধরে বাড়ির মালিককে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাতে এ দুর্ধর্ষ ডাকাতির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন