শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৯টা ৪ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪। ভারতের জাতীয় ভূতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থা জানায়, কম্পনের উৎসস্থল ছিল রাজধানী দিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে হরিয়ানার ঝজ্জরে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনটি হয়েছে। ভূমিকম্পে হতাহতের কোনো খবর মেলেনি। তবে দিল্লি এবং আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। এলাকাবাসীরা অনেকে বলেন, তাদের বাড়িতে ফ্যান এবং অন্য আসবাবপত্র কাঁপতে শুরু করেছিল।দিল্লি সংলগ্ন উত্তরপ্রদেশের নয়ডা এবং হরিয়ানার গুরুগ্রামে প্রচুর অফিস রয়েছে। সেই এলাকাগুলোতেই কম্পন টের পাওয়া গেছে। ভূমিকম্পের সময় অফিসগুলোতে কম্পিউটার কেঁপে ওঠে বলে দাবি করছেন ওই এলাকার অফিসগুলোর কর্মীদের অনেকে। তারাও ভয়ে বহুতল অফিস ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।এর আগে গত ফেব্রুয়ারিতেও দিল্লিতে ভূমিকম্প হয়েছিল। তখনও কম্পনের মাত্রা ছিল ৪। ভূবিজ্ঞানীদের অনেকের মতে, ভৌগোলিক অবস্থানগত কারণে দিল্লিতে ভূমিকম্প অস্বাভাবিক কিছু নয়। দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (এনডিএমএ) তথ্য অনুযায়ী, ভারতীয় ভূখণ্ডের প্রায় ৫৯ শতাংশ এলাকায় ভূমিকম্পের ঝুঁকি রয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিকটক পরিচয়ে ডেকে নিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২
টিকটক পরিচয়ে ডেকে নিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

ফরিদপুরের বোয়ালমারীতে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে অষ্টম শ্রেণির Read more

অবশেষে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিলেন রোনালদো
অবশেষে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিলেন রোনালদো

প্রায় এক দশকের সম্পর্কের পর অবশেসে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সোমবার (১১ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় একটি Read more

ইউক্রেনের কিয়েভে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৪
ইউক্রেনের কিয়েভে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৪

ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ১২ বছর বয়সী এক শিশুসহ অন্তত ৪ জন নিহত Read more

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেমন একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেমন একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

টি-টোয়েন্টিতে এখন দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। টানা চারটি সিরিজ জয় আত্মবিশ্বাসের পরিমাণ বাড়িয়েছে বহুগুণে। অন্যদিকে, নেপালের বিপক্ষে হেরে মান-সম্মান হারিয়ে Read more

কোনো দলের সাথে আসন সমঝোতা হয় নি: নুরুল হক নুর
কোনো দলের সাথে আসন সমঝোতা হয় নি: নুরুল হক নুর

গণ অধিকার পরিষদ কোনো দল বা জোটের সাথে আসন সমঝোতা করেনি বলে জানিয়েছেন দলটির সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন