চট্টগ্রামে ৪০ লাখ টাকার অবৈধ কাঠের চালান আটক ও তা ‘রফাদফা’র অভিযোগে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর বদলি করা হয়েছে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিনকে।বুধবার (৩০ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে ওসি আফতাব উদ্দিনকে চান্দগাঁও থানা থেকে বদলি করে বন্দর থানায় পাঠানো হয়।একই আদেশে চকবাজার থানার ওসি মো. জাহেদুল কবিরকে চান্দগাঁও থানায় এবং বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনকে বদলি করা হয়েছে চকবাজার থানায়।পুলিশ কমিশনারের স্বাক্ষরিত অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ‘জনস্বার্থে জারিকৃত এ আদেশ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে এবং তা অবিলম্বে কার্যকর হবে।’এর আগে, গত ২৫ জুলাই সময়ের কণ্ঠস্বরে ‘চট্টগ্রামে অবৈধ ৪০ লাখ টাকার কাঠ চালানের রফাদফা ৫ লাখে!’ শিরোনামে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। কাঠবোঝাই ট্রাক আটক ও ঊর্ধ্বতন পুলিশের ‘নীরব ভূমিকা’ নিয়ে প্রশ্ন তোলেন সচেতন মহল।প্রতিবেদন প্রকাশের মাত্র দুই দিনের মাথায় অভিযানে নেতৃত্ব দেওয়া চান্দগাঁও থানার এএসআই আবু জাফর বেপারীকে হঠাৎ করে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়, যা নিয়ে পুলিশ সদস্যদের মাঝেও অসন্তোষ দেখা দেয়।তবে ঘটনার মূল অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা ওসি আফতাব উদ্দিন বহাল থাকায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। এ প্রেক্ষাপটে ২৯ জুলাই সময়ের কণ্ঠস্বরে ‘চট্টগ্রামে কাঠ কেলেঙ্কারি: বলির পাঁঠা এএসআই, বহাল তবিয়তে ওসি আফতাব’ শিরোনামে দ্বিতীয় প্রতিবেদন প্রকাশিত হয়।এর একদিন পর, অবশেষে বুধবার বিকালে ওসি মো. আফতাব উদ্দিনকেও বদলির সিদ্ধান্ত নেয় সিএমপি প্রশাসন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শরীরে ৪০ বুলেট নিয়ে বেঁচে আছে ‘জুলাই যোদ্ধা’ কালু
শরীরে ৪০ বুলেট নিয়ে বেঁচে আছে ‘জুলাই যোদ্ধা’ কালু

ফিরে দেখা সেই ২০২৪ সালের ভয়াল ১৭ জুলাই। গণতন্ত্র পুনরুদ্ধারের বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার সঙ্গে পুলিশের ফায়ার করা গুলিতে Read more

নামাজই ইসরায়েলি হামলা থেকে প্রাণে বাঁচাল হামাস নেতাদের
নামাজই ইসরায়েলি হামলা থেকে প্রাণে বাঁচাল হামাস নেতাদের

মোবাইল ফোন রেখে অন্যত্র নামাজ পড়ার কারণেই কাতারে ইসরায়েলের হামলা থেকে প্রাণে বেঁচে যান হামাস নেতারা—এমন দাবি করেছে বেশ কয়েকটি Read more

সচিবালয় ও যমুনার আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
সচিবালয় ও যমুনার আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা Read more

সিরাজগঞ্জে অসুস্থ বিএনপি নেতাকে দেখতে গেলেন জামায়াত নেতা
সিরাজগঞ্জে অসুস্থ বিএনপি নেতাকে দেখতে গেলেন জামায়াত নেতা

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, জজ কোর্টের সিনিয়র আইনজীবী, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শামসুল আলমকে দেখতে উল্লাপাড়া ঝিকিড়া তার বাসভবনে Read more

ভোটের তারিখ শিগগিরই ঘোষণা করবে ইসি: নিরাপত্তা উপদেষ্টা
ভোটের তারিখ শিগগিরই ঘোষণা করবে ইসি: নিরাপত্তা উপদেষ্টা

নির্বাচনের তারিখ নির্বাচন কমিশন (ইসি) ঘোষণা করবে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান।শুক্রবার (১৩ Read more

বদলগাছীতে পটল ক্ষেত থেকে ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার
বদলগাছীতে পটল ক্ষেত থেকে ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার

নওগাঁর বদলগাছী উপজেলায় পটলের ক্ষেত থেকে ৩২৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ।রবিবার (২৯ মার্চ) সকাল সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন