নোয়াখালীতে টানা ভারী বর্ষণের ফলে পানিবন্দি হয়ে পড়েছে ৬৩ হাজার ৮৬০টি পরিবার। জেলায় মোট ৪৬৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর থেকে বৃষ্টি না হওয়ায় জনমনে স্বস্তি বিরাজ করছে। ইতোমধ্যে ১৯টি আশ্রয়কেন্দ্রে ২৬৮ পরিবার আশ্রয় নিয়েছেন। অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি পানিতে ডুবে গেছে গ্রামের ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলের মাঠ।সদর উপজেলার বাসিন্দা মোজাম্মেল হক বলেন, ভারী বর্ষণের ফলে আমাদের বসতঘর ও তার আশপাশ ডুবে গেছে। আমরা পানিবন্দি জীবনযাপন করছি। তবে ভোর রাত থেকে বৃষ্টি নাই তাই স্বস্তি লাগছে। আল্লাহ যেন আমাদের রক্ষা করেন। ২৪ সালের বন্যায় আমাদের অনেক ক্ষতি হয়েছে। কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নের বাসিন্দা আমির হোসেন বলেন, আমাদের এদিকে ২৪ সালের বন্যার থেকেও বেশি পানি হয়েছে। অনেকের বসতঘর ডুবে গেছে, বাতাসে পড়ে গেছে। বেশিরভাগ মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, আমাদের প্রায় ৯ হাজার স্বেচ্ছাসেবক রয়েছে। ইতোমধ্যে ১০১টি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে। ৫০০ টন চাল, ২৭৮০ প্যাকেট শুকনো খাবার প্রস্তুত রয়েছে। এছাড়া নগদ ১৮ লাখ টাকা রয়েছে। জেলা প্রশাসন সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাকসু নির্বাচন: এখনো বাকি ৪ কেন্দ্রের ভোট গণনা, ফল ঘোষণা সন্ধ্যায়
জাকসু নির্বাচন: এখনো বাকি ৪ কেন্দ্রের ভোট গণনা, ফল ঘোষণা সন্ধ্যায়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে এখনো ৪টি হলের ভোট গণনা বাকি রয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত Read more

গাজীপুরে কাঁচাবাজার ও মার্কেটে ভয়াবহ আগুন
গাজীপুরে কাঁচাবাজার ও মার্কেটে ভয়াবহ আগুন

গাজীপুর মহানগরীর  চান্দনা চৌরাস্তা এলাকায় একটি মার্কেটে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচ Read more

ইরানে আবারও হামলার হুমকি দিলেন ট্রাম্প
ইরানে আবারও হামলার হুমকি দিলেন ট্রাম্প

ইরান যদি নতুন করে পারমাণবিক কর্মসূচি চালু করে তাহলে যুক্তরাষ্ট্র আবারও বোমা হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড Read more

‘অন্যায় করলে শাস্তি পাব’ গৃহকর্মীকে মারধর প্রসঙ্গে পরীমণি
‘অন্যায় করলে শাস্তি পাব’ গৃহকর্মীকে মারধর প্রসঙ্গে পরীমণি

'তারা আমাকে যেভাবে টর্চারটা করল, যেভাবে ফলাও করে ওই নিউজটা করা হলো, যেভাবে তার ইন্টারভিউ করা হলো; তার মানে কি Read more

ট্রাম্পকে স্বপ্ন দেখা চালিয়ে যেতে বললেন খামেনি
ট্রাম্পকে স্বপ্ন দেখা চালিয়ে যেতে বললেন খামেনি

পারমাণবিক কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। একই Read more

জ্বালানির অভাবে ফিলিপাইনে জরুরি অবস্থা জারি
জ্বালানির অভাবে ফিলিপাইনে জরুরি অবস্থা জারি

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে জাতীয় জ্বালানি বিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপাইন।আজ মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন