বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এখন থেকে শিক্ষক নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ভেরিফিকেশন ফরম সরাসরি পুলিশের স্পেশাল ব্রাঞ্চে পাঠাবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।বুধবার (৯ জুলাই) বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের স্বাক্ষর করা একটি পরিপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, এনটিআরসিএ প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় প্রতিবেদন ফরম সংগ্রহ করে সরাসরি পুলিশ অধিদপ্তরের স্পেশাল ব্রাঞ্চে পাঠাবে। এর আগে বিদ্যমান নিয়মে, এই ভেরিফিকেশন ফরম শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে পাঠানো হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সে পদ্ধতি আর অনুসরণ করা হবে না।পরিপত্রে আরো উল্লেখ করা হয়, প্রাথমিকভাবে নির্বাচিত কোনো প্রার্থী যদি পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন ফরম জমা না দেন, তবে তাকে নিয়োগের জন্য সুপারিশ করা হবে না। অর্থাৎ ভেরিফিকেশন ছাড়া নিয়োগের সুযোগ থাকছে না।পরিপত্রের অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, আইন মন্ত্রণালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভেরিফিকেশন প্রক্রিয়া দ্রুত ও কার্যকর করার লক্ষ্যেই এ পরিবর্তন আনা হয়েছে। কারণ, আগের প্রক্রিয়ায় ধাপে ধাপে পাঠানোর কারণে দীর্ঘসূত্রিতা তৈরি হচ্ছিল। তাই এনটিআরসিএকে সরাসরি পুলিশের সঙ্গে যুক্ত করে সময় কমানো এবং নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করার চেষ্টা করা হচ্ছে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৭ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
১৭ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ২ আশ্বিন ১৪৩২ বাংলা, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

আমতলীতে ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষে আহত ৪
আমতলীতে ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষে আহত ৪

ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে বরগুনার আমতলী এমইউ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। গুরুতর Read more

‘মহানবী (সা.) শিখিয়েছেন ন্যায়বিচার সমগ্র মানবজাতির মৌলিক অধিকার’
‘মহানবী (সা.) শিখিয়েছেন ন্যায়বিচার সমগ্র মানবজাতির মৌলিক অধিকার’

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ‘মহানবী (সা.) মানবতার মুক্তি, সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার যে মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছেন, Read more

পুঠিয়ায় আড়াই হাজার লিটার পেট্রোল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
পুঠিয়ায় আড়াই হাজার লিটার পেট্রোল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে পেট্রোল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ পেট্রোল Read more

ঘুষ বাণিজ্যের অভিযোগে জরিপ কর্মকর্তা অবরুদ্ধ
ঘুষ বাণিজ্যের অভিযোগে জরিপ কর্মকর্তা অবরুদ্ধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমি জরিপ করতে ঘুষবাণিজ্যের অভিযোগ উঠেছে জরিপ কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে। ঘুষ ছাড়া ভূমি জরিপ করতে কাগজপত্র ত্রুটিসহ Read more

শরীয়তপুরে মা ইলিশ রক্ষায় অভিযান
শরীয়তপুরে মা ইলিশ রক্ষায় অভিযান

শরীয়তপুরে মা ইলিশ রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৭ অক্টোবর) সকালে পদ্মা নদীতে পরিচালিত যৌথ অভিযানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন