শাপলা জাতীয় প্রতীক নয়, জাতীয় প্রতীকের একটি অংশ দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, একইভাবে ধানের শীষ, পাট পাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ। শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না।বুধবার (০৯ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।ফেসবুক পোস্টে সারজিস আরও লিখেছেন, ‘আর যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে শাপলাও হতে পারবে।তিনি বলেন, জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই। কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে।আর যদি মার্কা দেখেই ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলেন!এর আগে রাতে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানান, ‘শাপলা’কে কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক হিসেবে বরাদ্দ দেবে না নির্বাচন কমিশন (ইসি)। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় নীতিগতভাবে এই প্রতীক তালিকা থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।তিনি বলেন, ‘নতুন প্রস্তাবিত প্রতীক তালিকায় শাপলা রাখা হচ্ছে না। নির্বাচনি প্রতীক হিসেবে আমাদের সিডিউলভুক্ত হচ্ছে না। আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৭২টি লেভেল ক্রসিংয়ের ৫৬টিই অরক্ষিত, ২০ মাসে প্রাণ গেল ৩০ জনের
৭২টি লেভেল ক্রসিংয়ের ৫৬টিই অরক্ষিত, ২০ মাসে প্রাণ গেল ৩০ জনের

প্রায় ১১ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ পর্যটনের নতুন দুয়ার খুলে দিয়েছিল বলে মনে করেছিলেন অনেকেই। ২০২২ সালের Read more

ভোলায় এন্টিভেনম সংকটে সাপের কামড় ভয়াবহ রূপ নিচ্ছে
ভোলায় এন্টিভেনম সংকটে সাপের কামড় ভয়াবহ রূপ নিচ্ছে

ভোলায় হঠাৎ করেই বেড়েছে সাপের উপদ্রব। বর্ষা মৌসুম শুরুর পর থেকেই জেলার জুড়ে দেখা দিয়েছে সাপ আতঙ্ক। গোখরা, দাড়াশ, শঙ্খিনী, Read more

নাগরপুরে অসহনীয় তীব্র গরমে ‘বিপাকে দিনমজুর-শিক্ষার্থীরা
নাগরপুরে অসহনীয় তীব্র গরমে ‘বিপাকে দিনমজুর-শিক্ষার্থীরা

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় চলমান তীব্র গরমে জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। গত কয়েকদিন ধরে প্রচণ্ড সূর্যতাপ ও তাপপ্রবাহে উপজেলার নানা শ্রেণি-পেশার Read more

নেত্রকোনায় তীব্র জ্বালানি সংকট
নেত্রকোনায় তীব্র জ্বালানি সংকট

ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বাড়ার মধ্যেই নেত্রকোনায় দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। জেলার ১৮টি ফিলিং স্টেশনের Read more

মার্কিন শুল্ক আমাদের ‘বড় ঝুঁকিতে’ ফেলতে যাচ্ছে: ফখরুল
মার্কিন শুল্ক আমাদের ‘বড় ঝুঁকিতে’ ফেলতে যাচ্ছে: ফখরুল

মার্কিন বাণিজ্য শুল্ক বাংলাদেশকে বড় ধরনের ঝুঁকিতে ফেলতে যাচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৬ Read more

বর্ণাঢ্য আয়োজনে জবিতে নববর্ষকে বরণ
বর্ণাঢ্য আয়োজনে জবিতে নববর্ষকে বরণ

বর্ণাঢ্য আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলা নববর্ষ ১৪৩২ কে বরণ করা হয়েছে। শোভাযাত্রা, গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক তৈরী, মেলা, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন