বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সদস্যর দায়ের করা মামলায় বরিশাল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালতের বিচারক।আজ সোমবার (২৬ মে) দুপুরে জেবুন্নেছা আফরোজকে বরিশালের অতিরিক্ত চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে এই আদেশ দিয়েছেন বিচারক।রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, জেবুন্নেছা আফরোজ বরিশাল সদর আসনের সাবেক এমপি ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মারজুক আব্দুল্লাহর দায়ের করা একটি মামলায় তাকে পুলিশ আদালতে নিয়ে আসে।অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাবিবুর রহমান আসামিকে দৃশ্যমান গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।তিনি আরও জানিয়েছেন, আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে আদালত মামলা বিবেচনা করে  তা নামঞ্জুর করেন।উল্লেখ্য, গত ১৬ মে জেবুন্নেছা আফরোজকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বরিশাল মহানগর শাখার সহ-সভাপতি। তার স্বামী বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরণ। ২০১৪ সালের এপ্রিল মাসে সংসদ সদস্য থাকা অবস্থায় শওকত হোসেন হিরণের মৃত্যুর পর ওই আসনে উপ-নির্বাচনে হিরণের স্ত্রী জেবুন্নেছা আফরোজ এমপি হিসেবে নির্বাচিত হন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৩ জেলের জরিমানা
ফরিদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৩ জেলের জরিমানা

ফরিদপুরের সদরপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে তিন জেলেকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় Read more

সারাদেশে বজ্রসহ বৃষ্টির সতর্কতা
সারাদেশে বজ্রসহ বৃষ্টির সতর্কতা

১৬ অক্টোবর থেকে ১৯ অক্টোবরের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে মূলত দুপুরের পর থেকে Read more

মোবাইলে ও অনলাইনে যেভাবে দেখবেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
মোবাইলে ও অনলাইনে যেভাবে দেখবেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান। বৃহস্পতিবার (২৫ Read more

বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা
বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা

বিনিয়োগে অবদান রাখার জন্য ৪টি ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (৯ এপ্রিল) সম্মেলনের তৃতীয় দিনে Read more

লক্ষ্মীপুরে বালুখেকো কে এই মহি উদ্দিন জনি
লক্ষ্মীপুরে বালুখেকো কে এই মহি উদ্দিন জনি

লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনীমোহনের মজু চৌধুরীর হাটে বালুর ফিল্ড পরিচালনা করা ও ডাম্পট্রাক মালিক সমিতির স্বঘোষিত সভাপতি মহি উদ্দিন জনির Read more

প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে কঠিন বিপদে পড়ল যুবক
প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে কঠিন বিপদে পড়ল যুবক

প্রকৃতির ডাকে সাড়া দেওয়া যেমন একজন মানুষের মৌলিক প্রয়োজন, তেমনি তা অনিবার্যও বটে। কিন্তু সেই প্রয়োজন মেটাতে গিয়েই ভয়ংকর বিপদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন