মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় জীবননগরে অভিযান চালিয়ে বসতবাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক কারবারি আকের আলী (৭৫)।বুধবার (৯ জুলাই) দুপুর ২ টার সময় জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের কর্চাডাঙ্গা গ্রামে আকের আলীর বসতবাড়িতে অভিযান চালিয়ে এই গাঁজা উদ্ধার করা হয়। আকের আলী একই গ্রামের মৃত হযরত মন্ডলের ছেলে। উদ্ধারকৃত গাঁজার বর্তমান বাজার মূল্য প্রায় ১৫ হাজার টাকা।চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক বদরুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় সিপাহীসহ বুধবার দুপুরে আন্দুলবাড়িয়া ইউনিয়নের কর্চাডাঙ্গা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় আসামীর বসতবাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।পালাতক আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫ মাস ধরে বন্ধ রয়েছে মুসলিম ব্লক কমিউনিটি ক্লিনিক
৫ মাস ধরে বন্ধ রয়েছে মুসলিম ব্লক কমিউনিটি ক্লিনিক

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে অবস্থিত মুসলিম ব্লক কমিউনিটি ক্লিনিকটি পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে বন্ধ Read more

সড়কের কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার, চলাচলে চরম ভোগান্তি
সড়কের কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার, চলাচলে চরম ভোগান্তি

শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজার থেকে শেরপুর সদরের হেরুয়া বাজার পর্যন্ত ৩ হাজার ৭৫০ মিটার সড়ক প্রশস্তকরণের কাজ ২৬ মাস Read more

বিশ্বের প্রথম আন্তর্জাতিক ড্রোন টুর্নামেন্ট শুরু করল রাশিয়া
বিশ্বের প্রথম আন্তর্জাতিক ড্রোন টুর্নামেন্ট শুরু করল রাশিয়া

বিশ্বের প্রথম আন্তর্জাতিক ড্রোন টুর্নামেন্টের আয়োজন করলো রাশিয়া। গত ৭ আগস্ট রাজধানীর মস্কোতে এই টুর্নামেন্ট শুরু হয়েছে, শেষ হবে ১৭ Read more

প্রশাসনে বড় রদবদল, ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ
প্রশাসনে বড় রদবদল, ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ

পদোন্নতি, বদলি ও চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে ১২টি মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। এ লক্ষ্যে বুধবার রাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন