শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগামীকাল (বৃহস্পতিবার) মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগে টেস্ট ও ওয়ানডে সিরিজে হার মানতে হয়েছে টাইগারদের। মঙ্গলবার (৮ জুলাই) শেষ ওয়ানডেতে ৯৯ রানে হেরে সিরিজও খুইয়েছে বাংলাদেশ। এবার টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ।সিরিজ শুরুর আগের দিন বুধবার পুরোটা সময় হোটেলে বিশ্রামে ছিলেন লিটন দাসের নেতৃত্বাধীন দল। অধিনায়ক হিসেবে এটি লিটনের দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ।এই ফরম্যাটে দলে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষ করে দেশে ফিরে গেছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে, ইনজুরির কারণে স্বাগতিক শ্রীলঙ্কা দলে নেই অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।টি-টোয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ ও ১৪ জুলাই, একই ভেন্যুতে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উখিয়ায় যুবদল নেতার মাদক চক্রে র‍্যাবের হানা, গ্রেপ্তার ২ নারী
উখিয়ায় যুবদল নেতার মাদক চক্রে র‍্যাবের হানা, গ্রেপ্তার ২ নারী

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এখন মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। প্রতিদিনই এখানে প্রকাশ্যে চলছে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের বেচা–বিক্রি। মাদক ব্যবসায় অমিল Read more

গাজা নিয়ে সিদ্ধান্ত আজ, ট্রাম্প-নেতানিয়াহুর জল্পনা ফাঁস
গাজা নিয়ে সিদ্ধান্ত আজ, ট্রাম্প-নেতানিয়াহুর জল্পনা ফাঁস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নিউইয়র্কে বৈঠকে বসবেন আজ। গাজা যুদ্ধ শেষ করতে নতুন এক শান্তি Read more

সুইজারল্যান্ডে মদের দোকানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪০
সুইজারল্যান্ডে মদের দোকানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪০

সুইজারল্যান্ডের একটি মদের দোকানে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনে পুড়ে ৪০ জনে নিহত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) মধ্যরাতে ক্রানস মোন্টানার মদের Read more

১৪ বছর অপেক্ষার পর ঢাকা-করাচি ফ্লাইট চালু হচ্ছে ২৯ জানুয়ারি
১৪ বছর অপেক্ষার পর ঢাকা-করাচি ফ্লাইট চালু হচ্ছে ২৯ জানুয়ারি

দীর্ঘ ১৪ বছর পর আবারও ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা–করাচি–ঢাকা Read more

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিরামপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিরামপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে দিনাজপুরের বিরামপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাংবাদিকবৃন্দের আয়োজনে মঙ্গলবার (১২ জুলাই) Read more

উখিয়ায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ এক নারীর
উখিয়ায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ এক নারীর

কক্সবাজারের উখিয়ায় এক নারী হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি পূর্বে প্রিয়াংকা রাণী দে নামে পরিচিত ছিলেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন