টাঙ্গাইলের মির্জাপুরে অটোরিকশা চুরির অপবাদ দিয়ে ফালু মিয়া (৪০) নামে এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৮ জুলাই) রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ফালু মিয়া জামুর্কী গ্রামের জলিল মিয়ার ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ জামুর্কী গ্রামের মৃত ইন্তাজ মৃধার ছেলে জিয়ারত মৃধাকে আটক করেছে।নিহত ফালুর স্ত্রী বিউটি বেগম ও স্থানীয়রা জানায়, জামুর্কী গুচ্ছ গ্রামের মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত জিয়ারত অটোরিকশা ভাড়া দিয়ে থাকেন। ফালু তার একটি অটো ভাড়ায় চালাতেন। মঙ্গলবার দুপুরে ফালুর অটোরিকশাটি ছিনতাইকারীরা নিয়ে তাকে পিটিয়ে রাস্তায় ফেলে যায়। জ্ঞান ফিরে ফালু বিষয়টি জিয়ারতকে জানাতে তার বাড়িতে যায়। জিয়ারত ফালুর কথা বিশ্বাস না করে তাকে মারধর করে ঘরের ভেতর আটকে রাখে। বুধবার সকালে ফালুর পরিবারের লোকজন খবর পায় সে মারা গেছে। পরিবারের সদস্যরা ফালুর মরদেহ আনতে গিয়ে দেখেন একটি গামছা ঘরের ধরনার সাথে ঝুলানো রয়েছে আর মরদেহ রয়েছে খাটের নীচে। লাশের গলার দুই পাশে ইলেকট্রিক শকের মতো দাগ রয়েছে। মৃত্যুর বিষয়টিকে জিয়ারত আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।জামুর্কী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মঞ্জুর হাসান বলেন, জিয়ারত অটো ভাড়ার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। পুলিশ তাকে এর আগেও গ্রেপ্তার করেছিল, কিন্তু রহস্যজনকভাবে ছাড়া পেয়ে যান।মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জিয়ারত মৃধাকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পূর্বধলায় প্রাইভেট কারের ধাক্কায় যুবকের মৃত্যু
পূর্বধলায় প্রাইভেট কারের ধাক্কায় যুবকের মৃত্যু

নেত্রকোনার পূর্বধলায় প্রাইভেট কারের ধাক্কায় আশিক মিয়া (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার ছোট ইলাশপুর Read more

বাঘাইছড়িতে কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ
বাঘাইছড়িতে কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ

বাঘাইছড়ি উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা Read more

ডাকসুতে জিতলেই জাতীয় রাজনীতিতে বিশাল কিছু করবে তা নয়: মান্না
ডাকসুতে জিতলেই জাতীয় রাজনীতিতে বিশাল কিছু করবে তা নয়: মান্না

ডাকসু নির্বাচন জাতীয় ভোটের প্রতিফলন না জানিয়ে জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই ভোট (ডাকসু নির্বাচন) জাতীয় Read more

ফুলবাড়ীতে ধান-চাল সংগ্রহ অভিযান কর্মসূচির উদ্বোধন
ফুলবাড়ীতে ধান-চাল সংগ্রহ অভিযান কর্মসূচির উদ্বোধন

 ফুলবাড়ীতে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (৭ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা খাদ্য গুদামে ফিতা Read more

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়েছে: ট্রাম্প
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়েছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার প্রশাসন পাকিস্তানের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। এছাড়া আরও কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে, Read more

বিশ্বকাপের আগে হামজাদের আমন্ত্রণ জানালো মালদ্বীপ
বিশ্বকাপের আগে হামজাদের আমন্ত্রণ জানালো মালদ্বীপ

২০২৬ সালের বিশ্বকাপকে সামনে রেখে আন্তর্জাতিক ফুটবলে ব্যস্ত সময় শুরু হতে যাচ্ছে। আগামী ১১ জুন পর্দা উঠবে বিশ্ব ফুটবলের সবচেয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন