গুয়াতেমালায় সিরিজ ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (০৮ জুলাই) বিকেলে দেশটিতে একের পর এক এই ভূমিকম্প আঘাত হানে।বুধবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বিকেলে গুয়াতেমালায় পরপর একাধিক ভূমিকম্প আঘাত হেনেছে, যা দেশটির রাজধানী ও দক্ষিণাঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয়। এতে ভবিষ্যৎ আফটারশক বা পরাঘাতের শঙ্কায় কর্তৃপক্ষ জনগণকে ভবন খালি করে বাইরে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছে।দেশটির ভূকম্পন বিষয়ক জাতীয় ইনস্টিটিউট জানায়, প্রথম ভূমিকম্পটি ছিল ৫.২ মাত্রার এবং এটি গুয়াতেমালা সিটি থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে আঘাত হানে। এরপর একে একে আরও বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়, যেগুলোর মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৯ থেকে ৫.৬ এর মধ্যে।সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, কিছু ভবনে ফাটল ধরেছে ও হালকা ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত বড় কোনো ভবন ধস বা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা কনরেড সবাইকে সতর্ক থাকতে বলেছে এবং প্রয়োজন হলে সরকারি ও বেসরকারি ভবন দ্রুত খালি করার আহ্বানও জানিয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী আলবেনিয়া
বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী আলবেনিয়া

ক্রমবর্ধমান অর্থনীতির চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে Read more

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে গান যুক্ত করার কৌশল
হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে গান যুক্ত করার কৌশল

মেটার জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নতুন নতুন ফিচার যুক্ত করছে। ইনস্টাগ্রামের মতো স্ট্যাটাসে গান যুক্ত করার সুবিধা এনেছে হোয়াটসঅ্যাপ। টেক্সট, Read more

মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প
মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন ঘনিষ্ঠ মিত্র ইলন Read more

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, থাকবে আজও
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, থাকবে আজও

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজও ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্নসহ বৃষ্টি Read more

গিনেস রেকর্ডে বিশ্বের সর্বকনিষ্ঠ আম্পায়ার ১৪ বছরের রেনিয়ার
গিনেস রেকর্ডে বিশ্বের সর্বকনিষ্ঠ আম্পায়ার ১৪ বছরের রেনিয়ার

দক্ষিণ আফ্রিকার কেপটাউনের বেলভিল এলাকার ১৪ বছর বয়সী কিশোর রেনিয়ার ভ্যান রেন্সবার্গ বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেট আম্পায়ার হিসেবে গিনেস ওয়ার্ল্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন