নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নে ইমু হ্যাকিং, ব্ল্যাকমেইল এবং মাদক সেবনে জড়িত একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সেনাবাহিনীর গোপন তথ্যের ভিত্তিতে সফল অভিযান পরিচালনা করা হয়েছে।বুধবার (৯ জুলাই) ভোর ৫টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিলমাড়িয়ায় অভিযান চালায়। অভিযানে ১২ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়, যারা দীর্ঘদিন ধরে ইমু অ্যাপ ব্যবহার করে সাইবার প্রতারণা, ব্ল্যাকমেইল এবং মাদকসেবনের মাধ্যমে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।সেনাবাহিনী জানায়, আটককৃতরা ইমু অ্যাপের মাধ্যমে দেশি ও প্রবাসী নাগরিকদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে ভিডিও কলে অশ্লীলতা প্রদর্শন করে গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ হাতিয়ে নিত। শুধু তাই নয়, তারা নিজেদের ‘কিশোর গ্যাং’ পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার ও যুবসমাজকে মাদকসেবনে প্রলুব্ধ করছিল।অভিযানের সময় বসতবাড়িতে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী ১৬টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১২টি বাটন মোবাইল ফোন, ৩০টি অতিরিক্ত সিমকার্ড, ১টি দেশীয় তৈরি অস্ত্র:, ৫পিস ইয়াবা ইয়াবা ট্যাবলেট,  এবং স্বল্প পরিমাণ গাঁজা। অভিযান শেষে আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে লালপুর থানায় হস্তান্তর করা হয়।লালপুর থানার ওসি মমিনুজ্জামান জানান, সেনাবাহিনীর টিম মাদকের সাথে সম্পৃক্ত থাকার জন্য ৪ জনকে এবং ইমু হ্যাকিংয়ের জন্য ৮ জনকে আটক করে থানায় সোপর্দ করে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।সেনাবাহিনীর এই সফল অভিযান লালপুরবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ও নিরাপত্তাবোধ জোরদার হয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দক্ষিণ সুদানে হাসপাতালে বিমান হামলায় নিহত ৭
দক্ষিণ সুদানে হাসপাতালে বিমান হামলায় নিহত ৭

দক্ষিণ সুদানের উত্তরের শহর ওল্ড ফ্যাঙ্গাকে চালানো এক বিমান হামলায় অন্তত ৭ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন বলে Read more

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বহুল আলোচিত ৭ খুন মামলায় হাইকোর্টের বহালকৃত ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজনরা ও স্থানীয়রা।শুক্রবার (২৫ Read more

কলম্বিয়ায় পৃথক দুই হামলায় নিহত ১৭ জন
কলম্বিয়ায় পৃথক দুই হামলায় নিহত ১৭ জন

কলম্বিয়ায় বিমানঘাঁটি ও পুলিশের হেলিকপ্টারে পৃথক দুটি হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) এ ঘটনা ঘটে বলে Read more

ট্রাম্পের যুদ্ধবিরতি আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান
ট্রাম্পের যুদ্ধবিরতি আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান

ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি আলোচনার যে দাবি করেছেন, তা উড়িয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় সদরদপ্তর খাতাম Read more

শেখ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য আজ, হবে সরাসরি সম্প্রচার
শেখ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য আজ,  হবে সরাসরি সম্প্রচার

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আজ (রোববার) সূচনা বক্তব্য উপস্থাপন Read more

বকশীগঞ্জে লোকালয়ে বুনোহাতির পাল, আতঙ্কে ১০ গ্রামের মানুষ
বকশীগঞ্জে লোকালয়ে বুনোহাতির পাল, আতঙ্কে ১০ গ্রামের মানুষ

জামালপুরের বকশীগঞ্জে গত কয়েকদিন যাবত পাহাড়ি টিলায় অবস্থান করছে বুনোহাতির পাল। সুযোগ পেলেই দলবেঁধে লোকালয়ে এসে ধানক্ষেতসহ ফসলি জমিতে চালাচ্ছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন