চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গতির একটি লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শুকলাল দাস (৪২) নামে এক যুবক। সোমবার (০৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জলিল গেইট এলাকায় মা ফাতেমা ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। তিনি ভাটিয়ারী ইউনিয়নের সোনারগাঁ গ্রামের জেলেপাড়া এলাকার তেজেন্দ্র দাসের পুত্র।হাইওয়ে পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নিহত শুকলাল দাস পেশায় একজন পিকআপ চালক। সকালবেলা তার পিকআপটি রেখে রাস্তার পাশে দাঁড়ালে হঠাৎ একটি বেপরোয়া গতিতে আসা লরি তাকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। পরে তার শরীরের উপর দিয়ে লরিটি চলে যাওয়ার সময় তার শরীরের উপরের অংশ থেতলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।নিহতের বড় ভাইয়ের ছেলে রানা বলেন, ‘আমার চাচ্চু ওনার পিকআপটি রেখে মহাসড়কের পাশে দাঁড়ান। এ সময় একটি বেপরোয়া লরি ধাক্কা দিলে তিনি পড়ে যান। পরে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।’ তার তিনটি কন্যা সন্তান রয়েছে।বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক লরিটি আটক করা হয়েছে।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জমে উঠেছে জীবননগরের শিয়ালমারী পশুর হাট
জমে উঠেছে জীবননগরের শিয়ালমারী পশুর হাট

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার শিয়ালমারী পশুরহাট। সাপ্তাহিক এ পশুরহাটে দেখা গেছে ক্রেতা-বিক্রেতারদের উপচে Read more

বকশীগঞ্জে ইউএনও’র কাছে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ
বকশীগঞ্জে ইউএনও’র কাছে  কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে শেরপুর জেলার কতিপয় সাংবাদিকের বিরুদ্ধে।শুক্রবার (১১ এপ্রিল) Read more

ভোলায় আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ভোলায় আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলা শহরের একটি আবাসিক হোটেল থেকে আমির হোসেন তালুকদার (৩৬) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ Read more

‘ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে’
‘ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে’

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রতি ইঙ্গিত করে তিনি Read more

দেশে আবারও ভূমিকম্প, উৎপত্তিস্থল যশোর
দেশে আবারও ভূমিকম্প, উৎপত্তিস্থল যশোর

দেশে আবারও ভূমিকম্পের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ২৭ মিনিটে যশোরের মনিরামপুর উপজেলা এলাকায় কম্পনটি অনুভূত হয়। রিখটার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন