খুলনায় গত ৩৬ ঘণ্টায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নিন্মাঞ্চলে। তলিয়ে গেছে শহরের রাস্তাঘাট। টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিপাকে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ।এদিকে টানা বৃষ্টিতে মঙ্গলবার (০৮ জুলাই) ভোরে ধসে পড়েছে খুলনা সদর সাব-রেজিস্ট্রি ভবনের রেকর্ড রুমের ছাদ। এতে রেকর্ড রুমে থাকা শতাধিক বই পানিতে ভিজে গেছে।গত শুক্রবার থেকে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খুলনা শহরের প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি সবখানেই পানি জমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষেরা। টানা বৃষ্টিতে নগরীর রয়েলের মোড়, টুটপাড়া, মিস্ত্রিপাড়া, আহসান আহমেদ রোড, বয়রা, মুজগুন্নি মহাসড়ক, মুজগুন্নি আবাসিক এলাকা, সোনাডাঙ্গা, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মেইন রোড, খালিশপুর, দৌলতপুর, কুয়েট রোড, ফুলবাড়িগেটসহ নগরীর বিভিন্ন রাস্তা-ঘাটে পানি জমেছে। এতে ভোগান্তিতে পড়েছেন পথচারীসহ সাধারণ মানুষ। যানবাহন চলাচলেও চালকরা পড়েছেন দুর্ভোগে।  নগরীর মুজগুন্নি ১৩নং রোডের বাসিন্দা মেরাজ আল সাদী বলেন, টানা বৃষ্টিতে মুজগুন্নি আবাসিক এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। এমনকি ১২নং রোডের বাইতুন মামুর মসজিদেও পানি উঠেছে। বাস্তহারা এলাকার ঘরবাড়িতেও পানি প্রবেশ করেছে। জলাবদ্ধতার কারণে সড়কে চলাচল করা যাচ্ছে না।তিনি বলেন, স্থানীয় গোয়ালখালী জামিয়া রশিদিয়া মাদরাসায় আমার ছেলে লেখাপড়া করে। তাকে দুপুরে খাওয়ানোর জন্য যেয়ে দেখি মাদ্রাসার মাঠ, রাস্তাসহ বিভিন্ন স্থান পানিতে থই থই করছে।নগরীর ইজিবাইক চালক আব্দুর রাজ্জাক বলেন, নগরীর রয়েল মোড়, টুটপাড়াসহ বিভিন্ন সড়কে পানি জমেছে। সড়কে তেমন যাত্রী নেই। যাত্রী পাওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে। ফলে আয়ও কমেছে। যাত্রী না আসায় দিনশেষে সংসার চালাতে কষ্ট হয়ে যাচ্ছে।খুলনা জেলা রেজিস্ট্রার মিজানুর রহমান বলেন, ভবনটি শত বছরের পুরোনো। এর আগেও এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা ভবন থেকে অন্যত্র যাওয়ার চেষ্টা করছি। বড় ভবন খুঁজছি, পেলে আমরা সেখানে শিফট করব।খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে ভারী বর্ষণ হচ্ছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ৩৬ ঘণ্টায় খুলনায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ৭০ মিলিমিটার এবং সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তর কোরিয়ায় নির্বাচনে ৯৯.৯৩ শতাংশ ভোট পেলেন কিম জং উন
উত্তর কোরিয়ায় নির্বাচনে ৯৯.৯৩ শতাংশ ভোট পেলেন কিম জং উন

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন আবারও প্রায় শতভাগ ভোট পেয়ে নির্বাচনে জয় পেয়েছেন। দেশটির সাম্প্রতিক পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন Read more

জুলাইয়ে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ৩০০ মেগাওয়াট
জুলাইয়ে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ৩০০ মেগাওয়াট

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে আগামী এপ্রিল মাসের ৭ যিক জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সংশ্লিষ্টরা Read more

আওয়ামী দালালদের কাছ থেকে সুবিধা নিয়েছে এনসিপি: মির্জা আব্বাস
আওয়ামী দালালদের কাছ থেকে সুবিধা নিয়েছে এনসিপি: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, প্রশাসনে বিএনপির লোকজন বসে নেই। প্রশাসনে থাকা আওয়ামী দালালদের কাছ থেকে সুবিধা নিয়েছে Read more

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২
উত্তরায় প্রাইভেটকারে অপহরণ, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধারসহ দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হলেন- হাসানুজ্জামান শাওন Read more

মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে
মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে ৯৮ বাংলাদেশিকে। বিমানে করে ঢাকা থেকে কুয়ালালামপুর গেলেও দেশটিতে প্রবেশের অনুমতি পাননি তারা।আজ Read more

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ গোল কাঠ জব্দ 
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ গোল কাঠ জব্দ 

বাঘাইছড়ি উপজেলাধীন মারিশ্যা জোন ২৭ বিজিবি এর দায়িত্বপূর্ণ কচুছড়ি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গোল কাঠ জব্দ করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন