দিনাজপুরের বিরামপুরে গরু চুরি করে জবাই করে ফ্রিজে মাংস সংরক্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুলাই) পৌরসভার জোয়াল কামড়া (রেলগেট) এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, বেগমপুর মহল্লার দারাজ উদ্দিনের ছেলে ইদ্রিস আলীর বাড়ি থেকে একটি অসুস্থ, গর্ভবতী গরু গভীর রাতে চুরি করে পাশ্ববর্তী জোয়াল কামড়া এলাকার আজাহার আলীর ছেলে কসাই মেহেদুল ইসলাম (৪২) ও তার ছোট ভাই রাজু আহমেদ (৩৫)। পরে মেহেদুলের নিজ বাড়িতে গরুটি জবাই করে, চামড়া ছাড়িয়ে মাংস আলাদা করে ফ্রিজে রেখে দেয় তারা।ঘটনার খবর পেয়ে বিরামপুর থানার এসআই এরশাদ আলী দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দুই আসামিকে আটক করেন। জিজ্ঞাসাবাদে মেহেদুলের স্বীকারোক্তির ভিত্তিতে তার বাড়ি থেকে চুরিকৃত গরুর মাংস উদ্ধার করা হয়।বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরি করা গরু জবাই করে ফ্রিজে রাখার ঘটনা তদন্ত করে দেখা হয়েছে। আমরা ঘটনাস্থল থেকে মাংস জব্দ করে মালিককে বুঝিয়ে দিয়েছি। অভিযুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে নিয়মিত চুরির মামলা রুজু করে আদালতে পাঠানো হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের সড়ক অবরোধ 
সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেয়ার প্রতিবাদে এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে সড়ক Read more

মোসাদের ২ গুপ্তচরকে আটক করলো ইরান
মোসাদের ২ গুপ্তচরকে আটক করলো ইরান

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ত ২ ব্যক্তিকে আটক করেছে ইরান। বিস্ফোরক ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস প্রস্তুতরত অবস্থায় হাতেনাতে তাদের Read more

রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ শুরু
রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ শুরু

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা Read more

বৃষ্টির ফোঁটায় জেগে ওঠে ক্যাম্পাসের নতুন রূপ
বৃষ্টির ফোঁটায় জেগে ওঠে ক্যাম্পাসের নতুন রূপ

বৃষ্টি পড়লেই বদলে যায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ক্যাম্পাসের চিরচেনা চেহারা। পাঠশালার পরিচিত উঠোনটা হঠাৎ করে পরিণত হয় কাব্যের ক্যানভাসে। Read more

জেন্ডার সংবেদনশীল জলবায়ু অবকাঠামো গঠনে এলজিইডির প্রশিক্ষণ
জেন্ডার সংবেদনশীল জলবায়ু অবকাঠামো গঠনে এলজিইডির প্রশিক্ষণ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অবকাঠামো উন্নয়নে জেন্ডার দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে তিন দিনব্যাপী একটি Read more

কুমিল্লা বোর্ডে এবার এসএসসিতে অনুপস্থিত ২৩ হাজার শিক্ষার্থী
কুমিল্লা বোর্ডে এবার এসএসসিতে অনুপস্থিত ২৩ হাজার শিক্ষার্থী

সারাদেশের ন্যায় উৎসব মুখর পরিবেশে আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) কুমিল্লা বোর্ডেও অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন